IPL 2022: দিল্লির বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত লখনউয়ের অধিনায়ক কে এল রাহুলের, দুই দলেই রয়েছে পরিবর্তন

দিল্লির বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত লখনউয়ের অধিনায়ক কে এল রাহুলের, দুই দলে একাধিক পরিবর্ত

গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের। দুই দলের প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। এই ম্যাচ জিতে জয়ের সরণিতে ফিরতে চলেছে দিল্লি ক্যাপিটলস। অন্য দিকে, এই ম্যাচ জিতলে জয়ে হ্য়াটট্রিক করে ফেলবে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস।

IPL 2022: দিল্লির বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত লখনউয়ের অধিনায়ক কে এল রাহুলের, দুই দলেই রয়েছে পরিবর্তন

মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে দুই দলেই এসেছে পরিবর্তন। দিল্লি ক্যাপিটলস নিজেদের একাদশে তিনটি পরিবর্তন করেছে রোমারিও শেফার্ডের পরিবর্তে দলে এসেছেন ডেভিড ওয়ার্নার। খালিল আহমেদের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন এনরিচ নোকিয়া এবং মনদীপ সিং-এর পরিবর্তে এই ম্যাচে দিল্লির জার্সিতে খেলতে দেখা যাবে সরফরাজ খানকে।

দিল্লির মতো এতগুলি পরিবর্তন না নিলেও দলে একটি পরিবর্তন এনেছেন কে এল রাহুল। মনীষ পান্ডের পরিবর্তে দলে জয়াগা করে নিয়েছে স্পিন বোলিং অল-রাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম। এক নজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশ।

দিল্লি ক্যাপিটলস:

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সরফরাজ খান, রোভমান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, এনরিচ নোকিয়া

লখনউ সুপার জায়ান্টস:

কে এল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, আয়ূষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, জেসন হোল্ডার, আভেষ খান, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+