অফিসিয়াল লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল লখনউ সুপার জায়েন্টস-এর থিম সং

অফিসিয়াল লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল লখনউ সুপার জায়েন্টস-এর থিম সং সরকারী ভাবে লখনউ সুপার জায়েন্টস-এর থিম সং প্রকাশ পাওয়ার আগেই তা লিক হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সরকারী ভাবে লখনউ সুপার জায়েন্টস-এর থিম সং প্রকাশ পাওয়ার আগেই তা লিক হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লখনউ-এর থিম সং-এ গলা দিয়েছেন বলিউডের র্যাপার বাদশা। যেই ভিডিওটি ভাইরাল হয়েছে তা এই থিম সং-এর শ্যুটিং-এর একটি ভিডিও। বাদাশার গায়ে একটি আকাশি রঙের জার্সি ছিল। মনে করা হচ্ছে এটাই কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়েন্টস-এর অফিসিয়াল জার্সি হবে।

অফিসিয়াল লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল লখনউ সুপার জায়েন্টস-এর থিম সং

এখনও শুরু হয়নি লখনউ-এর ফ্রাঞ্চাইজি দলটির ট্রেনিংস ক্যাম্প। তবে, ফ্রাঞ্চাইজিটির সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই মুম্বইয়ে টিম হোটেলে পৌঁছে গিয়েছে। প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, মেন্টর গৌতম গম্ভীর, সহকারী কোচ বিজয় দাহিয়া, বোলিং কোচ অ্যান্ডি বিকেল, ফিল্ডিং কোচ রিটার্ড হালসাল, ফিজিওথেরাপিস্ট জেমস পিপ এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ টিম হোটেলে পৌঁছে গিয়েছেন। শীঘ্রই প্রথম সেটের ক্রিকেটারদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

এ বারের আইপিএল-এ ২১ সদস্যের দল গড়েছে লখনউ সুপার জায়ান্টস। পার্সের সব অর্থই খরচ করে ফেলেছে লখনউ। এক ঝলকে দেখে নিন লখনউ-এর দল এবং কত মূল্য তাঁদের সার্ভিস নিশ্চিত করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল।

লখনউ সুপার জায়েন্টস:

লোকেশ রাহুল (১৭ কোটি), মার্কাস স্টইনিস (৯.২ কোটি), রবি বিষ্ণোই (৪ কোটি), কুইন্টন ডি কক (৬ কোটি ৭৫ লক্ষ), মণীশ পাণ্ডে (৪ কোটি ৬০ লক্ষ), জেসন হোল্ডার (৮ কোটি ৭৫ লক্ষ), দীপক হুডা (৫ কোটি ৭৫ লক্ষ), ক্রুণাল পাণ্ডিয়া (৮ কোটি ২৫ লক্ষ), মার্ক উড (৭ কোটি ৫০ লক্ষ), আবেশ খান (১০ কোটি), অঙ্কিত সিং রাজপুত (৫০ লক্ষ), কৃষ্ণাপ্পা গৌতম (৯০ লক্ষ), দুষ্মন্ত চামিরা (২ কোটি), শাহবাজ নাদিম (৫০ লক্ষ),মনন ভোরা (২০ লক্ষ), মহসীন খান (২০ লক্ষ), আয়ূশ বাদোনি (২০ লক্ষ), কাইল মেয়ার্স (৫০ লক্ষ), করণ শর্মা (২০ লক্ষ), এভান লুইস (২ কোটি), ময়াঙ্ক যাদব (২০ লক্ষ), বি সাই সুদর্শন (২০ লক্ষ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+