IPL 2022: রাহুল-হুডার চওড়া ব্যাটের উপর ভর করে দিল্লির সামনে বড় রানের টার্গেট রাখল লখনউ

IPL 2022: রাহুল-হুডার চওড়া ব্যাটের উপর ভর করে দিল্লির সামনে বড় রানের টার্গেট রাখল লখনউ

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে বড় রান তুলল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়ক কে এল রাহুল এবং দীপক হুডার চওড়া ব্যাটের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে লখনউয়ের রান ১৯৫/৩।

IPL 2022: রাহুল-হুডার চওড়া ব্যাটের উপর ভর করে দিল্লির সামনে বড় রানের টার্গেট রাখল লখনউ

এ দিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কে এল রাহুল। শেষ কয়েক ম্যাচে প্রথমে ব্যাটিং করে সেই রান ডিফেন্ড করতে সক্ষম হয়েছিল লখনউ, যা আত্মবিশ্বাস বাড়ায় রাহুলদের। তার উপর যে হেতু দিনের বেলায় ম্যাচ তাই উইকেটের শুস্কতাকে কাজে লাগিয়ে বড় রান প্রথমেই বোর্ডে তুলতে চেয়েছিলেন সঞ্জীব গোয়ঙ্কার ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক। পরিকল্পনা মাফিকই এগলো লখনউ-এর ইনিংস।

কে এল রাহুল এবং কুইন্টন ডি কক ইনিংসের শুরুটা ভাল করেন লখনউয়ের জন্য। ৪.৩ ওভারে ব্যক্তিগত ২৩ রানে ডি কক প্যাভিলিয়নে ফিরলেও লখনউয়ের রানের গতিতে ভাটা পড়েনি। পাওয়ার প্লে-তে ৫৭ রান আসে। কে এল রাহুলের ব্যাট থেকে আসে ৫১ বলে ৭৭ রানের ইনিংস। ৫টি ছয় এবং ৪টি চার দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন লখনউয়ের অধিনায়ক। দ্বিতীয় উইকেটে লখনউ-এর রানের গতি আরও বাড়ে দীপক হুডা শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করায়। ছয়টি চার এবং একটি ছয়ের সৌজন্যে ৩৪ বলে ৫২ রান করেন দীপক। ইনিংসের একেবারে শেষ ভাগে ১৮.৪ ওভারে রাহুল প্যালিয়নে ফেরেন ঠিকই তবে লখনউ-এর ব্যাটসম্যানদের দাপট এক বারের জন্যও কমেনি।

IPL 2022: রাহুল-হুডার চওড়া ব্যাটের উপর ভর করে দিল্লির সামনে বড় রানের টার্গেট রাখল লখনউ

শেষ ৮ বলে ১৯ রান করেন লখনউয়ের হয়ে ক্রিজে থাকা মার্কাস স্টইনিস এবং ক্রুণাল পান্ডিয়া। ১৭ রানে অপরাজিত ছিলেন স্টইনিস এবং ক্রুণাল পান্ডিয়া করেন ৯ রান।

লখনউ-এর তিনটি উইকেট নিতে সক্ষম হয়েছে দিল্লি এই ম্যাচে এবং প্রতিটা উইকেটই নিয়েছেন শার্দূল ঠাকুর। ৪ ওভারে ৪০ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন শার্দূল। কুলদীপ যাদব এই ম্যাচে কোনও উইকেট পাননি। যদিও এ দিন ছন্দে থাকা কুলদীপকে দিয়ে পুরো চার ওভার কারননি ঋষভ পন্থ। ৩ ওভার করেন এই চায়নাম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+