IPL 2022: ভাল শুরু করেও লখনউকে কম রানে আটকাতে ব্যর্থ কেকেআর

IPL 2O22: ভাল শুরু করেও লখনউকে কম রানে আটকাতে ব্যর্থ কেকেআর

ভাল শুরু করেও কম রানে লখনউ সুপার জায়ান্টসকে আটকে রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স। শনিবাসরীয় সন্ধ্যায় আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের সংগ্রহ ১৭৬/৭। লখনউ-এর হয়ে এই ম্যাচে অর্ধ-শতরান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

IPL 2022: ভাল শুরু করেও লখনউকে কম রানে আটকাতে ব্যর্থ কেকেআর

দক্ষিণ আফ্রিকার কুইন্টন (৫০) ডি কক ছাড়াও এই ম্যাচে রান পেয়েছেন ছন্দে থাকা দীপক হুডা (৪১)। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলেও তাঁর ঝোড়ে ইনিংস প্রশংসার দাবি রাখে। এ দিন রান পাননি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। একটি বল না খেলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। কুইন্টন এবং দীপক হুডার উইকেটের পতনের পতন রানের গতিতে বাঁধ পড়ে লখনউয়ের। ক্রুণাল পান্ডিয়া এবং আয়ূষ বাদোনী রান পেলেও টি-২০ সুলভ ইনিংস এই দুইয়ের একজনও খেলেননি। যার ফলে শেষের দিকের ওভারগুলিতে এতটাই কম রান আসে যে আদৌ লখনউ ১৬০ রানের গণ্ডি পার করতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। তবে, মার্কাস স্টইনিসের ঝোড়ো ইনিংস এবং জেসন হোল্ডারের যোগ্য সঙ্গত ১৭৬ রানে পৌঁছে সাহায্য করে আইপিএল-এর এই নতুন ফ্রাঞ্চাইজিকে।

IPL 2022: ভাল শুরু করেও লখনউকে কম রানে আটকাতে ব্যর্থ কেকেআর

একটি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে ১৪ বলে ২৮ রান করেন স্টইনসি। সংক্ষিপ্ত ইনিংস খেললেও কার্যকরী ছিল জেসন হোল্ডারের ৪ বলে ১৩ রান। প্রথম ইনিংসের ১৯তম ওভারে শিভম মাভিকে প্রথম তিন বলে তিনটি ছয় মারেন স্টইনিস। চতুর্থ বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হলে মাভির মার খাওয়ার ভাগ্যে পরিবর্তন আসেনি। পরবর্তী দুই বলে দু'টি ছয় মারেন জেসন হোল্ডার। ১৯ নম্বর ওভারে ৩০ রান খরচ করে কেকেআর। এ দিন ৪ ওভারে ৫০ রানের বিনিয়মে মাভি ১টি উইকেট পান এই তরুণ পেসার। কেকেআর-এর হয়ে রান চাপার কাজটি করেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। রাসেল ৩ ওভারে ২২ রান খরচ করে দু'টি উইকেট সংগ্রহ করেছেন। ৪ ওভারে ২০ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন সুনীল নারিন। টিম সাউদি একটি উইকেট পেয়েছেন এই ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+