IPL 2022: রাহুলের দুরন্ত শতরানে মুম্বইয়ের সামনে বড় রানের লক্ষ্য রাখল লখনউ

IPL 2022: রাহুলের দুরন্ত শতরানে মুম্বইয়ের সামনে পাহাড়প্রমাণ রানের লক্ষ্য রাখল লখনউ

চলতি আইপিএল-এ আরও একটি ম্যাচে খারাপ শুরু মুম্বই ইন্ডিয়ান্সের। শনিবার আইপিএল-এর প্রথম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কে এল রাহুল অপরাজিত ১০৩ রানের ইনিংসের উপর ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল লখনউ সুপার জায়ান্টস।

IPL 2022: রাহুলের দুরন্ত শতরানে মুম্বইয়ের সামনে বড় রানের লক্ষ্য রাখল লখনউ

এ দিন টসে জিতে লখনউকে ব্যাটিং করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু রোহিতের টসে জিতে নেওয়া ফিল্ডিং-এর সিদ্ধান্ত কতটা ঠিক তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মুম্বইয়ের বোলারদের ব্যর্থতায় প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তুলল লখনউ সুপার জায়ান্টস।

লখনউ-এর অধিনায়ক কে এল রাহুল অনবদ্য ১০৩ রানের ইনিংস খেলেন। রাহুলের ব্যাট এ দিন তলোয়াড়ের ফলার মতো এসে বিঁধছিল প্রতিটা বলকে। কোনও বোলারই তাঁর বিধ্বংসী ফর্মের সামনে দাঁড়াতে পারেননি। ৯টি চার এবং ৫টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। রাহুলের সঙ্গে ওপেনিং-এ নামা কুইন্টন ডি কক খারাপ খেলেননি। ইনিংসকে দীর্ঘায়িত করতে না পারলেও যতটা সময়ে ছিলেন ততটাতেই নিজের ছাপ রেখে গিয়েছেন। ১৩ বলে ২৪ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এই ম্যাচে কৃষ্ণাপ্পা গৌতমের পরিবর্তে লখনউ-এর প্রথম একাদশে সুযোগ পান মনীশ পাণ্ডে। প্রাপ্ত সুযোগের সঠিক ব্যবহার করতে ভুল করেননি মনীশ। তাঁর ব্যাট থেকে এই ম্যাচে আসে ৩৮ রানের নির্ভরযোগ্য ইনিংস। তবে, ব্যাট হাতে এই ম্যাচে সাফল্য পাননি মার্কাস স্টইনিস। ৯ বলে ১০ রান করে তঁর ঠিকানা হয় প্যাভিলিয়ন। দীপক হুডাও আউট হন ৮ বলে ১৫ রান করে।

IPL 2022: রাহুলের দুরন্ত শতরানে মুম্বইয়ের সামনে বড় রানের লক্ষ্য রাখল লখনউ

মুম্বইয়ের হয়ে এই ম্যাচে কেউ যদি ঠিক মতো বোলিং করে থাকেন তা হলে তিনি নিঃসন্দেহে জয়দেব উনাদকট। ৪ ওভারে ৩২ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন তিনি। তাঁর দু'টি শিকার মার্কাস স্টইনিস এবং দীপক হুডা। কুইন্টন ডি কককে ফ্যাবিয়ান অ্যালান লেগ বিফোর করে প্যাভিলিয়নে পাঠালেও প্রচুর রান খরচ করেন। ৪ ওভারের ৩৩ রান খরচ করে মরুগান অশ্বিন একটি উইকেট শিকার করেছেন। এ দিন ভাল বোলিং করলেও উইকেট পাননি জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে বুমরাহ খরচ করেছে মাত্র ২৪ রান। টাইমাল মিলস ৩ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ৫৪ রান। এতটাই খারাপ পারফর্ম করেন তিনি যে তাঁকে চতুর্থ ওভারে বোলিং-এ পাঠানোর কথাও ভাবেননি রোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+