IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সকে দুরমুশ করে জেতার দিন খারাপ খবর লখনউ শিবিরে
IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সকে দুরমুশ করে জেতার দিন খারাপ খবর লখনউ শিবিরে
দুর্ধর্ষ পারফরম্যান্সের সৌজন্যে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে পরাজিত করেছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুল ৬২ বলে ১০৩ রানে অপরাজিত শতরান করেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছে রাহুল। তবে, এই ম্যাচে নিজের দুরন্ত ব্যাটিং-এর সৌজন্যে একের পর এক নজির গড়ে দলকে জেতালের ম্যাচের শেষে বড় অঙ্কের জরিমানার কবলে পড়তে হল তাঁকে। মুম্বইয়ের বিরুদ্ধে অধিনায়কোচিত ইনিংস খেলায় ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। বল হাতে লখনউ-এর হয়ে সর্বাধিক তিনটি উইকেট পেয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া।

রাহুলের জরিমানা:
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতেও স্বস্তি নেই, মন্থর ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা কাটা গেল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের। এই নিয়ে দ্বিতীয় বার মন্থর ওভার রেটের জন্য জরিমানা করা হল কে এল রাহুলকে। প্রথম বার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা কাটা গিয়েছিল লখনউ অধিনায়কের।

রাহুল ছাড়া দলের বাকি সদস্যদেরও জরিমানা:
যে হেতু লখনউ সুপার জায়ান্টসের এটি দ্বিতীয় অফেন্স তাই শুধু একা রাহুলের নয়, দলে বাকি সদস্যের জরিমান হয়েছে। আইপিএল-এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, -দলের বাকি সদস্যদের ছয় লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশ, যেটি কম সেই পরিমান টাকা জরিমানা কটা হয়েছে। সেখানে বলা হয়েছে, "২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কে এল রাহুলের। দলের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি'র ২৫ শতাংশ যেটি কম সেই পরিমান টাকা কাটা যাবে। আইপিএল-এ আচরণ বিধিতে এটি মন্থর ওভার রেটের ক্ষেত্রে দলের দ্বিতীয় ভুল।"

লিগ টেবলে লখনউ-এর অবস্থান:
মুম্বইকে হারিয়ে চলতি আইপিএল-এ পঞ্চম জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চতুর্থ স্থানে রয়েছে লখনউ। শেষ পাঁচ ম্যাচে তিনটিতে জয় পয়েছে তারা।

আইপিএল পয়েন্ট টেবলের বর্তমান চিত্র:
আইপিএল-এর পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে নবাগত গুজরাত টাইটান্স। ৭ ম্যাচে ৬টি জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাত টাইটানস। সান রাইজার্স হায়দরাবাদ ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ৭ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস রয়েছে তৃতীয় স্থানে। রান রেটের বিচারে পিছিয়ে রয়েছে রাজস্থান। লখনউ সুপার জায়ান্টস ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications