IPL 2022: পর পর দুই ম্যাচ হেরে চাপ বাড়লো দিল্লির, লক্ষ্মীবারে জয়ের হ্যাটট্রিক করল রাহুলের লখনউ

পর পর দুই ম্যাচে হেরে চাপ বাড়লো দিল্লির, পুনের মাঠে জয়ের হ্যাটট্রিক করল গোয়াঙ্কার লখনউ

লক্ষ্মীবারে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল লখনউ সুপার জায়ান্টস। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটলসকে ৬ উইকেটে পরাজিত করল লখনউ। ৪ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান হাসিল করে ফেলল কে এল রাহুলের দল।

IPL 2022: পর পর দুই ম্যাচে হেরে চাপ বাড়লো দিল্লির, পুনের মাঠে জয়ের হ্যাটট্রিক করল গোয়াঙ্কার লখনউ

দিল্লির ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে দারুণ ভাবে শুরু করেন কুইন্টন ডি কক এবং কে এল রাহুল। এ দিন প্রথম থেকেই আক্রমণাত্ম মেজাজে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার বাম হাতি উইকেটরক্ষক- ব্যাটসম্যানকে। রাহুল-ডি কক জুটির উপর ভর করে প্রথম ছয় ওভারে ৪৮ রান তোলে লখনউ। প্রথম থেকে নিয়ন্ত্রণে থাকা কে এল রাহুল (২৪) দশম ওভারে বড় শট খেলতে গিয়ে কুলদীপ যাদবের বলে পৃথ্বী শ-এর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এ দিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছে এভিন লুইস। ১৩ বলে ৫ রান করে ললিত যাদবের বলে আউট হন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

তবে, রাহুল এবং লুইসের উইকেট পর পর হারালেও লখনউকে সমস্যায় পড়তে হয়েনি ক্রিজে কুইন্টন ডি কক উপস্থিত থাকায়। একার কাঁধেই দলকে জেতানোর দায়িত্ব তুলে নেন ডি কক। কুলদীপের বাইরের বল মারতে গিয়ে তিনি যখন প্যাভিলিয়নে ফেরেন তখন ম্যাচ প্রায় পকেটে পুরে ফেলেছে লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন নতুন ফ্রাঞ্চাইজিটির রান তখন ১২২/৩। ৫২ বলে ৮০ রানের ইনিংস খেলে কুলদীপের বলে আউট হয়ে ক্রিজ ছাড়েন ডি কক। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং দুইটি ছয় দিয়ে। ডি কককে প্যাভিলিয়নে ফেরানোর ক্ষেত্রে বড় অবদান ছিল সরফরাজ খানেরও। সামনের দিকে ড্রাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি।

কুইন্টন আউট হওয়ার পর বাকি কাজটা দক্ষতার সঙ্গেই পালন করেন ক্রুণাল পান্ডিয়া এবং আয়ূষ বাদোনি। যদিও এর মাঝে আরও একটি উইকেট হারায় লখনউ। শার্দূল ঠাকুরের বলে ১১ রানে আউট হন দীপক হুডা। ক্রুণাল পান্ডিয়া শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৯ রানে। তাঁর সঙ্গে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন ৩ বলে ১০ রান করা আয়ূষ বাদোনি।

IPL 2022: পর পর দুই ম্যাচ হেরে চাপ বাড়লো দিল্লির, পুনের মাঠে জয়ের হ্যাটট্রিক করল রাহুলের লখনউ

এ দিন টসে জিতে দিল্লি ক্যাপিটলসকে প্রথমে ব্যাটিং করতে পাঠান লখনউ সুপার জায়ান্টস-এর অধিনায়ক কে এল রাহুল। দিল্লি শুরুটা ভালই করেছিল। ফর্ম হাতরে বেড়ানো পৃথ্বী শ ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এ দিন আইপিএল ২০২২-এ প্রথম ম্যাচটি খেলেন ডেভিড ওয়ার্নার। যদিও চার রানের বেশি আসেনি তাঁর ব্যাট থেকে। ২০১৩ আইপিএল পর ফের এক বার দিল্লির জার্সিতে এই মরসুমে মাঠে নামলেন ওয়ার্নার। ব্যর্থ হন আরেক বিদেশি রোভম্যান পাওয়েল। ক্যারিবিয়ান ব্যাটসম্যান মাত্র তিন রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে এই দুই উইকেটের পতন দিল্লির কম রানের জন্য দায়ী নয়। দিল্লিকে এই ম্যাচে ডুবিয়েছে অধিনায়ক ঋষভ পন্থ (৩৯*) এবং সরফরাজ খান (৩৬*) স্লথ ব্যাটিং। শেষ পর্যন্ত এই দুই ব্যাটসম্যান অপরাজিত থাকলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি। লখনউ-এর হয়ে দু'টি উইকেট সংগ্রহ করেন রবি বিষ্ণোই এবং একটি উইকেট পান কৃষ্ণাপ্পা গৌতম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+