LSG's New Head Coach: লখনউ সুপার জায়ান্টসে নতুন হেড কোচ, ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত ল্যাঙ্গার

LSG's New Head Coach: আইপিএলের আগামী মরশুমের জন্য এখন থেকেই রণকৌশল চূড়ান্ত করার কাজ শুরু করে দিল লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার দল এবার হেড কোচ হিসেবে নিযুক্ত করল অস্ট্রেলিয়া দলের প্রাক্তন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকে।

দুই বছরের জন্য অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে চুক্তি ছিল এলএসজির। যদিও জিম্বাবোয়ের প্রাক্তনীর সঙ্গে সেই চুক্তি আর নবীকরণ না করার সিদ্ধান্তই নিল লখনউ সুপার জায়ান্টস। যদিও ফ্লাওয়ার জমানায় দু-বারই প্লে-অফ খেলেছে লখনউ।

LSGs New Head Coach: লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার

লখনউ সুপার জায়ান্টসের তরফে প্রকাশিত বিবৃতিতে ল্যাঙ্গার বলেছেন, আইপিএলে স্মরণীয় সাফল্যের লক্ষ্যে যাত্রা শুরু করেছে লখনউ সুপার জায়ান্টস। সেই সফরে আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার একজন হতে পেরে আমি উত্তেজিত। উল্লেখ্য, টি ২০ ক্রিকেটে কোচিংয়ের বিপুল অভিজ্ঞতা থাকলে আইপিএলে আগে কোচিং করাননি।

ল্যাঙ্গারের কোচিংয়ে অস্ট্রেলিয়া ২০২১ সালে প্রথমবার টি ২০ বিশ্বকাপ জিতেছিল। ল্যাঙ্গারের প্রশিক্ষণাধীন পারথ স্কর্চার্স তিনবার বিগ ব্যাশ লিগ খেতাবও জিতেছে। ল্যাঙ্গারের সঙ্গে চুক্তির মেয়াদ যখন শেষের পথে, তখন স্বল্পকালীন সময়ের জন্য চুক্তি নবীকরণের প্রস্তাব দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও তাতে সম্মত না হয়ে ২০২২ সালে অজিদের হেড কোচের পদ ছেড়ে দেন।

LSGs New Head Coach: লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার

লখনউ সুপার জায়ান্টসের ডিরেক্টর অব ক্রিকেট গৌতম গম্ভীর ২০১৫ সালে নিজে ল্যাঙ্গারের দ্বারস্থ হয়েছিলেন। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে কেকেআরের অধিনায়ক ছিলেন গম্ভীর, ল্যাঙ্গার ছিলেন স্কর্চার্সের কোচ। তখন তাঁর সঙ্গে গম্ভীর কথা বলেছিলেন। এরপর গম্ভীর যান পারথে।

সেখানে গিয়ে দিন ১৫ কাটিয়েছিলেন কিছু টেকনিক্যাল সমস্যা মেটানোর পাশাপাশি মনের জোর বাড়াতে। ল্যাঙ্গারের পরামর্শে মিক্সড মার্শাল আর্টস ও জিমন্যাসটিক্স থেকে বিভিন্ন ইতিবাচক বিষয় আত্মস্থ করেছিলেন গম্ভীর। যার প্রশংসা করেছিলেন ল্যাঙ্গার। তাঁকে হেড কোচ করে আনার পিছনে গম্ভীরের ইনপুট বড় ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে।

LSGs New Head Coach: লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার

ফ্লাওয়ারের কোচিংয়ে ২০২২ সালে লখনউ তৃতীয় স্থানে থেকে অভিযান শেষ করেছিল। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এলিমিনেটর থেকে বিদায় নেয়। এই মুহূর্তে অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের পরামর্শদাতার ভূমিকা পালন করছেন ফ্লাওয়ার। ভাবনার স্বচ্ছতা রেখে দলের খেলায় ল্যাঙ্গার আরও আগ্রাসী মনোভাব আনতে পারবেন বলে আশাবাদী কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

উল্লেখ্য, লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে যাওয়ার পরেও লখনউ প্লে-অফে পৌঁছয় ক্রুণাল পাণ্ডিয়ার অধিনায়কত্বে। যদিও ফাইনালে উঠতে পারেনি। এবার ফাইনালে ওঠার বাধা ল্যাঙ্গার কাটাতে পারেন কিনা সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+