বড় রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা ইংল্যান্ডের
২৮৯ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল ইংল্যান্ড। লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড যখন ইনিংস ঘোষণা করল তখন তাদের রান ৭ উইকেটে ৩৯৬। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১৩৭ রান করেন ক্রিস ওকস।
২৮৯ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল ইংল্যান্ড। লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড যখন ইনিংস ঘোষণা করল তখন তাদের রান ৭ উইকেটে ৩৯৬।

তৃতীয় দিনের খেলার শেষে ৮১ ওভারে ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ৩৫৭। ২৫০ রানের লিড নিয়ে শেষ হয়েছিল তৃতীয় দিনের খেলা। কিন্তু চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পরই লিড আরও বাড়ানোর দিকে মন দেয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২৮৯ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা ইংল্যান্ডের।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১৩৭ রান করেন ক্রিস ওকস। ১৭৭ বলে ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্রিস। ২১টি চার দিয়ে সাজানো ছিল তাদের ইনিংস।
ওকস ছাড়াও দুরন্ত পারফর্ম করেন জনি বেয়াস্ট্রো। ১৪৪ বলে ৯৩ রান করেন তিনি। একটুর জন্য শতরান হাত ছাড়া হলেও বেয়াস্ট্রোর এই ইনিংসের গুরুত্ব অনেক।
শেষের দিকে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ইংল্যান্ডের লিডকে আরও বাড়াতে সাহায্য করেন স্যাম কুরান।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সামি এবং হার্দিক পান্ডিয়া। একটি উইকেট নেন ইশান্ত শর্মা।












Click it and Unblock the Notifications