MS Dhoni's Birthday: ভারতীয় ক্রিকেটে সফলতম অধিনায়ক, জন্মদিনে ফিরে দেখা ধোনির রেকর্ডগুলি
রবিবার ৪৩ তম জন্মদিন মহেন্দ্র সিং ধোনির। রাচির ছোট্ট গলি থেকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক। ধোনির জীবন রূপকথাকেও হার মানাবে। ২০০৪ সালের ২৩শে ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামে অভিষেক হয়েছিল লম্বা চুলের এক উইকেট রক্ষক ব্যাটসম্যানের। এরপর ২০০৭ সালে ভারতীয় টি২০ দলে অভিষেক হয়। এখান থেকেই ভারতীয় ক্রিকেটে মাহি যুগের সূচনা হয়। অধিনায়ক হিসাবে ধোনি ভারতীয় ক্রিকেটে দুই হাত ভরে সাফল্য দিয়েছেন।
এশিয়ার একমাত্র অধিনায়ক, যিনি আইসিসির তিনটি ট্রফিই জিতেছেন। ২০০৭ সালে উদ্বোধনী টি২০ বিশ্বকাপ, ২০১১ সালে একদিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর নেতৃত্বেই ২০১০ এবং ২০১৬ সালে এশিয়া কাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এছাড়া তাঁর নেতৃত্বেই টেস্টে ১ নম্বর দল হয় ভারত। হয়ে উঠেছেন দেশের সর্ককালের সেরা অধিনায়কদের মধ্যে একজন।

২০০৮ সালে প্রথমবার ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় চেন্নাইকে।২০১০, ২০১১ পর পর দুই বছর সিএসকেকে চ্যাম্পিয়ন করেন ধোনি।২০১২, ২০১৩ সালে ফাইনালে উঠলেও ট্রফি আসেনি ধোনির হাতে।২০১৫ সালেও ফের রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল মাহিকে।
২০১৭ সালে পুণের হয়ে ফাইনাল খেললেও ট্রফি জয় অধরাই থাকে ধোনির। ২০১৮ সালে ফের চেন্নাইয়ের হয়ে আইপিএল ট্রফি জিতলেন মাহি। ২০১৯ সালে রানার্স হল ধোনির চেন্নাই। ২০২১ সালে চতুর্থবার আইপিএল ট্রফি ধোনির হাতে। ২০২৩ সালে পঞ্চমবারের জন্য আইপিএল খেতাব জেতেন। এছাড়াও জিতেছেন দুইবার চ্যাম্পিয়ন্স লিগ টি২০। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি স্ট্যাম্প করার রেকর্ড ধোনিরই দখলে। একদিনের ক্রম তালিকায় সবথেকে দ্রুত ১ নম্বর স্থানে পৌঁছে যান।
T20 WC in 2007
— Johns. (@CricCrazyJohns) July 7, 2024
Test mace in 2010
IPL in 2010
CLT20 in 2010
Asia Cup in 2010
World Cup in 2011
Test mace in 2011
IPL in 2011
Champions Trophy in 2013
CLT20 in 2014
Asia Cup in 2016
IPL in 2018
IPL in 2021
IPL in 2023
MS DHONI - THE GOAT CAPTAIN 🐐 pic.twitter.com/AElFaTf9WW
শুধু কি ২২ গজে মাঠের বাইরেও একাধিক সাফল্য অর্জন করেছেন ক্যাপ্টেন কুল। গুগল বার্ডের তথ্য অনুসারে ২০০৮ এবং ২০০৯ সালে আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন মাহি। তাঁর নেতৃত্বে ২০০৮, ২০০৯, ২০১১, ২০১৩ সালে আইসিসির টিম অফ দ্য ইয়ারের খেতাব জেতে ভারত।২০১১ সালে আইসিসি অ্যাওয়ার্ড অফ স্পিরিট সম্মান পান ধোনি।২০০৮ সালে পদ্মশ্রী, ২০০৯ সালে পদ্মভূষণ সম্মান পান ধোনি।
MS Dhoni's Birthday: মধ্যরাতেই জন্মদিন পালন মাহির,স্বামীর পা ছুঁয়ে প্রণাম সাক্ষীর, দেখুন ভাইরাল ভিডিও
২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি, এরপর ২০১৭ সালে ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ান। ২০১৯ সালে ১০ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন মাহি। আপাতত নিজেকে আইপিএলের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। ৪৩-র ধোনি কি আরও একটা আইপিএল খেলবেন? উত্তরের অপেক্ষায় তাঁর ভক্তরা।












Click it and Unblock the Notifications