মোটেই নয় প্রথম, বল বিকৃতি কাণ্ড বারবার নাড়িয়েছে ক্রিকেট ইতিহাসকে

ক্রিকেট ইতিহাসের কয়েকটি বল বিকৃতি ফিরে দেখা। 

অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারের সাম্প্রতিক বিতর্কে জেরবার ক্রিকেট দুনিয়া। চতুর্দিকে গেল গেল রব। বল বিকৃতি বিতর্ক একাধিকবার উঠলেও কোনও বোর্ড আজ অবধি এই ধরণের কড়া শাস্তির রাস্তায় হাঁটেনি। এর আগে বল বিকৃতি কাণ্ডের অভিযোগ উঠেছে একাধিক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। সচিন-দ্রাবিড় থেকে শোয়েব-ওয়াকার সকলেরই নাম জড়িয়েছে।

শোয়েব আখতার

শোয়েব আখতার

পাকিস্তানের পেসার শোয়েব আখতার দুটি একদিনের ম্যাচে নির্বাসিত হয়েছিলেন। কেটে নেওয়া হয়েছিল ম্যাচ ফি-র ৭৫ শতাংশ। শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে বল খুঁটছিলেন তিনি। এটাই ছিল অভিযোগ।

[আরও পড়ুন: বল বিকৃতি বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ, খুশি কপিল দেব ]

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

ম্যাচ রেফারি মাইক ডেনিস ছয় ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিয়েছিলেন। এক ম্যাচের জন্য নির্বাসিত করেন ক্রিকেট ভগবান সচিন তেন্ডুলকরকে। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তাঁর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছিল।

[আরও পড়ুন: স্মিথকে মেসেজ করলেন ডু প্লেসিস, পরিস্থিতির শিকার মত প্রোটিয়া অধিনায়কের]

ওয়াকার ইউনিস

ওয়াকার ইউনিস

ব্রিটিশ মিডিয়া প্রথমবার তাঁর বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ তোলার আট বছর পর সত্যি সত্যি তিনি এই কাজের জন্য অভিযুক্ত হন। পাকিস্তানের ভয়ঙ্কর বোলার ওয়াকার ইউনিসের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। এই ধরণের অভিযোগের জন্য প্রথমবার কোনও অভিযুক্ত হন ক্রিকেট ইতিহাসে।

মাইক আর্থারটন

মাইক আর্থারটন

'ডার্ট ইন পকেট' অর্থাৎ পকেটে কিছু নোংরা নিয়ে ইংল্যান্ড অধিনায়ক হাজির হয়েছিলেন ক্রিকেট মাঠে। আসলে পিচের যে ভাঙা অংশ ওঠে তাই পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন মাইক আর্থারটন। বলে সেটা ঘষছেন সেটা ধরা পড়ে টিভি ক্যামেরায়।

স্টুয়ার্ট ব্রড

স্টুয়ার্ট ব্রড

মাঠ থেকে বল তোলার সময় কায়দা করে নাকি বুটের স্পাইক ঘষে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে এই কাজ করেছিলেন ইংলিশ ফাস্ট বোলার।

ফ্যাফ ডু প্লেসিস

ফ্যাফ ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ম্যাচ ফি-র ১০০ শতাংশ কাটা গিয়েছিল। অভিযোগ বল বিকৃতির। কাটা যায় ডেমেরিট পয়েন্ট। দ্বিতীয় টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ঘটনা ঘটে।

শহিদ আফ্রিদি

শহিদ আফ্রিদি

শহিদ আফ্রিদি দুটি একদিনের ম্যাচে আন্তর্জাতিক ম্যাচে নির্বাসিত হয়েছিলেন। বল বিকৃতির অভিযোগ ছিল অস্ট্রেলিয়ার ওয়াকা-য়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেটে হেরেছিল তারা।

জেমস অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন

ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছিল। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন স্পাইকে দিয়ে বল ঘষেছিলেন তিনি।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড় -যাঁকে বিশ্ব ক্রিকেট দ্য ওয়াল বলে সেই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধেও উঠেছিল বল বিকৃতির অভিযোগ। অস্ট্রেলিয়ায় গাব্বা -য় জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বলে লজেঞ্স ঘষে দিচ্ছেলেন তিনি।

পাকিস্তান দল

পাকিস্তান দল

পাকিস্তান দল ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে অস্বীকার করে। ইংল্যান্ডের ওভালে ম্যাচে বল বিকৃতি -র অভিযোগে দলকে শাস্তি দেওয়ায় এই প্রতিবাদের রাস্তায় হেঁটেছিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+