আজ সম্পর্ক তিক্ত , শামি -হাসিনের 'হাসিন' দিন , কবে কোথায় কীভাবে ছিল
মহম্মদ শামি ও হাসিন জাহানের প্রেম কখন কোথায় শুরু হয়েছিল, আজ হয়ত এত মিষ্টি নেই সেই সম্পর্ক যেটা একসময় মিষ্টি ছিল।
উত্তরপ্রদেশের ছেলে মহম্মদ শামি কলকাতার ময়দানে খেলতে এসে ধীরে ধীরে নিজের নাম করছিলেন। ধীরে ধীরে বাংলার জার্সি গায়ে-র ধাপ পেরিয়ে জাতীয় দলের হয়ে খেলা। এর পাশাপাশি আইপিএল। দুরন্ত উত্থান হচ্ছিল বঙ্গ এক্সপ্রেসের।


এদিকে হাসিন জাহান তিনি কলকাতার এক ব্যবসায়ী পরিবারের মেয়ে। কলকাতাতেই পড়াশোনা শেষে বেছে নেন মডেলিংকে। পারফরমার ও সুন্দরীর একে অপরের টানে জ্বলে ওঠে প্রেমের আগুন। অপূর্ব সুন্দরী হাসিনের প্রেমে মজেন দারুণ পারফরমার মহম্মদ শামি। পাক্কা ২ বছর ডেটিং করেন এই দুই প্রেমিক-প্রেমিকা। আইপিএলে শামি খেলতে এলে মাঠেও নিয়মিত যেতেন হাসিন জাহান।

২০১৪ সালের ৬ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহম্মদ শামি ও হাসিন জাহান। ঘরোয়া অনুষ্ঠানে সারা হয় বিয়ের পর্ব। যাতে হাজির ছিলেন পরিবার ও বন্ধুবান্ধবরা। এমনকি ভারতীয় দলের সদস্যরাও নিমন্ত্রিত ছিলেন না। মোরাদাবাদের ৫ তারা হোটেলে হয় বিয়ের অনুষ্ঠান।

হাসিন ও শামির একটি কন্যা সন্তানও রয়েছে যাঁর নাম আয়রা। তিনজনের সুখী পরিবারের একাধিক ছবি বহুবার দেখা গেছে।
পাশাপাশি শামির স্ত্রী মুসলিম হয়েও ইসলামের বিভিন্ন বিধি নিষেধ মানেন না এই বিতর্কও একাধিকবার ছুঁয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন ভারতীয় দলের ক্রিকেটারদের স্ত্রী-দের সঙ্গে সম্পর্কের কিছু গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শামি ও হাসিনের বনিবনা হচ্ছে না , কিম্বা শামি বহুগামী এরকম কোনও অভিযোগ এর আগে করেননি হাসিন।

সেখান থেকে একেবারে মারধোর ,ভয় দেখানোর অভিযোগ তাও শুধু শামির একার নামে নয় তাঁর পরিবারের নামেও। একইসঙ্গে অভিযোগে আরও বিতর্ক বাড়িয়ে দিয়েছে শামির একাধিক সম্পর্কের হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিন শট। সব মিলিয়ে একেবারে নক্কারজনক একটি কেলেঙ্কারি এভাবে হাটে হাঁড়ি ভাঙা হয়েছে যে স্তব্ধ গোটা ক্রিকেট মহল।












Click it and Unblock the Notifications