দিল্লির ছেলে , দিল্লিতেই টানবেন ইতি, নেহরার শেষ ম্যাচে আবেগের বিস্ফোরণ
ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন আশিস নেহরা।
বুধবারের ফিরোজ শাহ কোটলার ম্যাচটা বিশেষ হতে চলেছে । ভারতীয় ক্রিকেটে একটা যুগের অবসান হতে চলেছে। ভারতীয় ক্রিকেটে তারকার তকমা কখনই তাঁর গায়ে লাগেনি। তিনি আশিস নেহরা।

বিদায় ক্রিকেট
আটতিরিশ পেরেনো আশিস নেহরা এবার ক্রিকেট মাঠকে বিদায় জানাবেন। স্বভাবতই এই ম্যাচ ঘিরে নস্টালজিক বর্ষীয়ান পেসার। গোটা দলও চাইছে নেহরাকে ম্যাচ জিতে ফেয়ারওয়েল দিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ সিরিজ জিতেছে মেন ইন ব্লু।

সাত অধিনায়কের আমলে খেলেছেন
আসলে আটতিরিশ পেরোলেও তাঁর ওপর ভরসা করতে পেরেছে দল। বিশেষত টি-টোয়েন্টি ম্যাচে ছোট ছোট স্পেলে তাঁর অ্যাকাউরিসি ছিল মারাত্মক। পাশাপাশি তাঁর বোলিংকে বাড়তি ধার দিত তাঁর অভিজ্ঞতা। তা নাহলে সাত সাত জন তাবড় অধিনায়কের নেতৃত্বে তিনি খেলেতেন কী করে। মহম্মদ আজহারউদ্দিনের সময় প্রথম খেলতে আসা নেহরা, আজও ক্যাপ্টেন কোহলির তরুণ ব্রিগেডের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছেন।

এক নজরে নেহরার পরিসংখ্যান
১৩১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর উইকেট ১৬২ । ২২.৩৭ বোলিং গড়ে টি-টোয়েন্টিতে বিপক্ষের ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন তিনি। সেরা বোলিং১০ রান দিয়ে ৪ উইকেট।

পাল্লা দিয়ে দৌড়েছেন
দিন কয়েক আগেও জানিয়েছিলেন আরও কিছুদিন খেলতে চান তিনি। ভারতীয় তরুণ তুর্কিদের সঙ্গে পাল্লা দিয়ে পাস করতেন ইয়ো ইয়ো টেস্টে। তবে হঠাৎই মত বদল করেন। দলের সকলের সঙ্গে কথা বলে নেন অবসরের সিদ্ধান্ত।

কুর্নিশ নেহেরা
এতদিনের অভিজ্ঞ সৈনিককে বোর্ডও তাই দিয়েছে সম্মান । ঘরের মাঠেই নিজের শেষ রান আপ নেবেন নেহরা। ফিরোজ শাহ কোটলায় অস্তমিত হবে আশিস নেহরার লম্বা কেরিয়ার।












Click it and Unblock the Notifications