ভারত-ইংল্যান্ড দিন রাতের টেস্ট শুরুর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কে কোথায় দাঁড়িয়ে

ভারত-ইংল্যান্ড দিন রাতের টেস্ট শুরুর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কে কোথায় দাঁড়িয়ে

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় হাসিল করেছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টে লজ্জার হার ভুলে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন দেখে পুলকিত হয়েছেন ক্রিকেট ফ্যানরা। সেই আবহে বুধবার থেকে আহমেদাবদের মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে নামছেন বিরাট কোহলিরা। তার আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কে কোথায় দাঁড়িয়ে, তা জেনে নেওয়া যাক।

কোথায় দাঁড়িয়ে ভারত

কোথায় দাঁড়িয়ে ভারত

চিপকে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। ৪৬০ পয়েন্টের পাশাপাশি বিরাট কোহলি শিবিরের ঝুলিতে রয়েছে পয়েন্টের ৬৯.৭ শতাংশ হার। ২-১ ব্যবধানে চলতি সিরিজ জিতলেই প্রতিযোগিতার ফাইনাল খেলার ছাড়পত্র পাবে ভারত। লর্ডসে বিরাটদের মোকাবিলা হবে নিউজিল্যান্ডের সঙ্গে। ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ হার নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে কেন উইলিয়ামসন শিবির।

তৃতীয় এবং চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

তৃতীয় এবং চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩৩২ পয়েন্ট ও ৬৯.২ শতাংশ পয়েন্টের হার রয়েছে টিম পেইন শিবিরের ঝুলিতে। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪৪২। পয়েন্টের শতকরা হার ৬৭ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতকে তাদেরই মাটিতে অন্তত ২-১ ফলাফলে টেস্ট সিরিজ হারাতে হবে জো রুটদের।

তালিকায় আর কে কোথায়

তালিকায় আর কে কোথায়

তালিকার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অষ্টম ও নবম স্থানে অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

ভারত বনাম ইংল্যান্ডের দিন রাতের টেস্ট

ভারত বনাম ইংল্যান্ডের দিন রাতের টেস্ট

আগামী বুধবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু। দিন-রাতের ফর্ম্যাটে গোলাপী বলে এই ম্যাচ খেলা হবে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+