Yuvraj Singh: বিজেপির টিকিটে গুরুদাসপুর থেকে লড়ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন যুবরাজ
Lok Sabha Election 2024: গৌতম গম্ভীর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন। চিঠি পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।
ভারতের প্রাক্তন ওপেনার যখন ক্রিকেটে ফোকাস করতে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই রাজনীতির খেলায় মিডল অর্ডারে অলরাউন্ডার যুবরাজ সিং নামবেন কিনা তা নিয়ে চলছে জোর চর্চা।

যুবরাজ সিং বিজেপিতে যোগদান করতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রথম দফার প্রার্থী চূড়ান্ত করার বৈঠকে যুবরাজের নাম নিয়েও আলোচনা হয়েছিল বলে রাজনৈতিক সূত্রে খবর পাওয়া গিয়েছিল। যুবরাজকে পাঞ্জাব বা দিল্লির কোনও আসনে দাঁড় করানো হতে পারে বলে জানা যায়।
দিল্লির কোন আসনে তাঁকে দাঁড় করানো হতে পারে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য না মিললেও পাঞ্জাবের গুরুদাসপুরে যুবিকে প্রার্থী করা হতে পারে জানা যায়। এই আসনে বিজেপির টিকিটে ২০১৪ সালে জিতেছিলেন অভিনেতা বিনোদ খান্না। তাঁর প্রয়াণে উপনির্বাচন হলে সেখানে জেতে কংগ্রেস।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন সানি দেওল। সানির কাজকর্মে বিজেপির অনেকেই খুশি নন বলেও জানা গিয়েছে। সে কারণে বিজেপি নতুন মুখের সন্ধান করছে। সানি দেওলের বিকল্প মুখ হিসেবে যুবরাজ এগিয়ে বলে বিজেপি সূত্রে খবর মেলে।
Contrary to media reports, I'm not contesting elections from Gurdaspur. My passion lies in supporting and helping people in various capacities, and I will continue to do so through my foundation @YOUWECAN. Let's continue making a difference together to the best of our abilities❤️
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2024
যদিও যুবরাজ বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য জেনে রাতেই সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন। যুবরাজ এক্স হ্যান্ডলে লিখেছেন, আমি গুরুদাসপুর থেকে ভোটে লড়ছি না। তবে মানুষকে নানাভাবে সহযোগিতা করা, তাঁদের পাশে থাকাই আমার প্যাশন। সেই কাজ আমার ফাউন্ডেশন ইউ উই ক্যানের (You We Can)-এর মাধ্যমে চালিয়ে যাব।
এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান যুবরাজ। ফলে তাঁর এই পোস্টেই স্পষ্ট হয়েছে, যুবরাজের রাজনীতিতে যোগদান ও প্রার্থী হওয়ার কথা নেহাতই গুজব ছাড়া কিছু নয়। তিনি চ্যারিটেবল কাজকর্মই চালিয়ে যাবেন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডৃকড়ির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যুবির। তা থেকেই শুরু হয় রাজনৈতিক ইনিংস শুরুর জল্পনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications