Sourav On Yusuf: ইউসুফের রাজনীতিতে যোগদান নিয়ে মুখ খুললেন সৌরভ, অধীরের তুলনা ব্রেট লি-র সঙ্গে!
Sourav On Yusuf: ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস বহরমপুরে প্রার্থী করেছে। কোনওদিন এই আসনে জিততে পারেনি তৃণমূল। অধীর-গড়ে কি এবার ফুটবে ঘাসফুল? চর্চা তুঙ্গে।
ইউসুফ পাঠানের রাজনীতিতে যোগদান করাকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও পাঠানের চ্যালেঞ্জ কঠিন বলেই মন্তব্য করেছেন মহারাজ।

গৌতম গম্ভীর রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। বিজেপি এখনও অবধি যতজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তাতে কোনও ক্রিকেটারের নাম নেই। যদিও তৃণমূল কংগ্রেস ভারতের বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটারকে প্রার্থী করেছে। বর্ধমান-দুর্গাপুর আসনে কীর্তি আজাদ, বহরমপুরে ইউসুফ পাঠান।
ইউসুফ পাঠান বরোদার বাসিন্দা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেতাব জিতেছেন ২ বার। এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর আসনে পাঠানকে দাঁড় করিয়ে চমক দিয়েছে তৃণমূল। কংগ্রেস এখনও অধীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও তিনিই দাঁড়াবেন।
১৯৯৯ সাল থেকে অধীর রঞ্জন চৌধুরী জিতে আসছেন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। সাম্প্রতিক বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে অবশ্য বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে সবুজ ঝড় দেখা গিয়েছে। গতবারের লোকসভা নির্বাচনে অধীরের জয়ের মার্জিনও অনেকটা কমাতে পেরেছিল তৃণমূল।
১৯৯৯ সালের লোকসভা ভোটে অধীর নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা তৎকালীন বিদায়ী সাংসদ আরএসপির প্রমথেশ মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন ৯৫,৩৯১ ভোটে। ২০০৪ সালে একই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জেতেন ৯৮,৯০১ ভোটে। ২০০৯ সালের লোকসভা ভোটে প্রমথেশ মুখোপাধ্যায়কেই ফের হারান ১,৮৬,৯৭৭ ভোটে।
২০১৪ সালের লোকসভা ভোটে অধীর ৩,৫৬,৫৬৭ ভোটে হারিয়ে দিয়েছিলেন তৃণমূলের ইন্দ্রনীল সেনকে। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ের মার্জিন কমে হয়েছিল ৮০,৬৯৬। সেবার তৃণমূল প্রার্থী করেছিল অপূর্ব সরকার (ডেভিড)-কে। এবার প্রথমবার বহরমপুরে ঘাসফুল ফোটাতে তারকা প্রার্থীতে আস্থা রেখেছে তৃণমূল।
ইতিমধ্যেই ইউসুফ পাঠানকে বহিরাগত তকমা দিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। ইউসুফকে সম্মান দিতে চাইলে গুজরাতের কোনও আসন থেকে তাঁকে তৃণমূল দাঁড় করাতে পারতো, নিদেনপক্ষে রাজ্যসভায় পাঠাতে পারতো বলে মন্তব্য করেছেন অধীর। তৃণমূলের পাল্টা, অধীর চাপে পড়েই এ সব বলছেন।
যদিও রাজনৈতিক মহলের দাবি, ইউসুফের কাজ মোটেই সহজ হবে না। শক্ত পিচে খেলতে হবে আগ্রাসী অলরাউন্ডারকে। এখানে বিজেপি প্রার্থী করেছে জনপ্রিয় চিকিৎসক নির্মলকুমার সাহাকে। এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা ক্ষেত্রে ৬টি রয়েছে তৃণমূলের দখলে, একটিতে রয়েছে কংগ্রেস।
আজ রাজারহাটে দাদাগিরি অনুষ্ঠানের দশম পূর্তি উপলক্ষে ডাকটিকিট প্রকাশ করলেন সৌরভ। সেখানেই সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, ইউসুফের রাজনীতিতে আসা নিয়ে। সৌরভ বলেন, রাজনীতি তো খারাপ নয়। ভালোই তো। সমাজকে পাল্টানোর সুযোগ থাকে। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন। ইউসুফ কেকেআরের সূত্রে এখানে দাঁড়াবে। অধীরবাবুর বিরুদ্ধে। এই লড়াইয়ে ইউসুফের উল্টোদিকে ব্রেট লি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications