কেকেআর শিবিরে যোগদানের আগে ভোট দিলেন গম্ভীর, গণতন্ত্রের উৎসবে সামিল কপিল-ধোনি

Lok Sabha Election 2024 Phase 6: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে আজ। এদিন গণতন্ত্রের উৎসবে সামিল হলেন ভারতের বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক।

কপিল দেব ভোট দিলেন হরিয়ানায়। মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে। চেন্নাইয়ে আইপিএল ফাইনালের আগে কেকেআর শিবিরে যোগদানের আগে দিল্লিতে ভোট দিলেন নাইটদের মেন্টর গৌতম গম্ভীর।

ভোট দেওয়ার জন্য চেন্নাই থেকে দিল্লিতে ফিরেছিলেন গম্ভীর। আজ সকালেই ভোট দিলেন পূর্ব দিল্লির বিদায়ী সাংসদ। তিনি ভোট দিয়েই রওনা হন চেন্নাইয়ে। আজ বিকেলে নাইটদের অনুশীলন রয়েছে। কাল আইপিএল ফাইনালে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ।

গম্ভীর ভোট দিয়ে বলেন, প্রত্যেকের ভোট দেওয়া উচিত। বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করুন। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের গণতন্ত্র। রাজনীতি থেকে সরে এলেও বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন গম্ভীর। বলেন, বিগত ১০ বছরে সকার বিকাশের লক্ষ্য নিয়েই কাজ করেছে।

তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব হরিয়ানার ভোটার। তিনি এদিন ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গণতন্ত্রের মধ্যে থাকতে পেরে ভালো লাগছে। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীকেই জেতানো উচিত। সরকার কী করবে তা নিয়ে না ভেবে, আমরা কী করতে পারি সেটা ভাবাই জরুরি।

আইপিএল খেতাব দখলে পারেনি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি এরপর রাঁচিতে ফিরে যান। এরই মধ্যে বেঙ্গালুরু থেকে বিমানের ইকনমি ক্লাসে সাধারণ যাত্রীদের সঙ্গে তাঁর সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। নিজের লাগেজ সিটের উপর কম্পার্টমেন্টে রাখছিলেন ধোনি, তা অনেকেই ক্যামেরাবন্দি করে রাখেন।

ভাইরাল ভিডিও দেখে অনেকেই কমেন্টে লেখেন, রাঁচির লোকজন সত্যিই ভাগ্যবান। আজ রাঁচিতেই পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিলেন ধোনি। বুথে গিয়ে ভোটকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে ধোনিকে। ধোনি ছিলেন ফুরফুরে মেজাজে। তাঁর ভোট দিতে যাওয়ার ছবি পোস্ট করে জাতীয় নির্বাচন কমিশন লিখেছে, থালা ধোনি সপরিবারে ভোট দিয়ে ছক্কা হাঁকালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+