জন্মদিনে কোহলি-রোহিতকে কীভাবে আটকাবেন, পরিকল্পনা ফাঁস 'সর্বোচ্চ উইকেটশিকারী' ফার্গুসনের

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারানোর পর বৃহস্পতিবার নটিংহ্য়ামের ট্রেন্টব্রিজে বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে নামছে কোহলিরা। প্রতিপক্ষ গতবারের রানার্স নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারানোর পর বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে নামছে কোহলিরা। প্রতিপক্ষ গতবারের রানার্স নিউজিল্যান্ড। রানির দেশে বিশ্বকাপ খেলতে এসে এই কিউয়িদের কাছেই প্রস্তুতি ম্যাচে জোর ধাক্কা খেতে হয়েছিল নীল জার্সিধারীদের। মাঠে বল গড়ানোর আগে এবার কোহলি-রোহিতদের জন্য সাবধানবাণী শুনিয়ে দিলেন এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী নিউজিল্যান্ডের লকি ফার্গুসন।

জন্মদিনে কোহলি-রোহিতকে কীভাবে আটকাবেন, পরিকল্পনা ফাঁস সর্বোচ্চ উইকেটশিকারী ফার্গুসনের

ট্রেন্টব্রিজ মহারণের আগে ফার্গুসন বলেছেন, কালকের ম্যাচে ভারতের দুই রান মেশিন বিরাট ও রোহিতের জন্য তাঁর গেমপ্ল্যান তৈরি রয়েছে। প্রসঙ্গত আইসিসি ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় ১ ও ২ নম্বরে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ট্রেন্টব্রিজের উইকেটে বিশ্বের সেরা দুই ব্যাটস্যানকেই চাপে রাখার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ফার্গুসন।

কীভাবে ভারতের দুই সেরা ব্যাটারকে চাপে রাখবেন? ফার্গুসন বলছেন, 'ম্যাচের শুরু থেকে ডট বল করে ভারতীয় ব্যাটসম্যানদের রান করতে না দিলে, ক্রমে চাপে পড়বে নীলজার্সিধারীরা। এতেই নিজেরাই উইকেট ছুঁড়ে দিয়ে আসবে ভারত।'

প্রসঙ্গত শতরান হাঁকিয়ে এবার বিশ্বকাপ শুরু করেছেন হিটম্যান রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে টুর্নামেন্ট শুরু করেন ভারতীয় দলের সহঅধিনায়ক। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস রয়েছে তাঁর। অন্যদিকে প্রোটিয়া ম্যাচে বড় রান না পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলে দাপট দেখিয়েছেন কোহলিও।

রোহিত-কোহলির মতো বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ফার্গুসন। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনও পর্যন্ত সর্বাধিক ৮ উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচে তাঁর উপরই বাজি ধরছে নিউজিল্যান্ড দল। ম্যাচের দিনই আবার ২৭ পার করে ২৮ বছরে পা রাখবেন লকি। জন্মদিনে কোহলি-রোহিতকে সত্যিই আটকে দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+