Champions League: শেষ আটে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জিতেও স্বপ্ন ভঙ্গ ইন্টার মিলানের
শেষ আটে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জিতেও স্বপ্ন ভঙ্গ ইন্টার মিলানের
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লিভারপুল। দুই লেগ মিলিয়ে এগ্রিগেডে ইন্টার মিলানকে ২-১ গোলে পরাজিত করল য়ুর্গেন ক্লপের ছেলেরা।

২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইন্টার মিলানকে এই ম্যাচে দুই গোল করতেই হত ম্যাচকে অন্তত টাইব্রেকারে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু একাধিক চেষ্টা করেও একটির বেশি গোল করতে তারা পারেনি। এই ম্যাচের একমাত্র গোলটি করেছেন লাউথারো মার্টিনেজ। যদিও এই গোলের দু' মিনিট পরেই লাল কার্ড দেখে দ্বিতীয় গোলের খোঁজে থাকা ইন্টারের লড়াইয়ে জোর ধাক্কা দেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ। শেষ পর্যন্ত এই এক গোলেই সমাপ্ত হয় ম্যাচ।
মাস্ট উইন ম্যাচ হলেও বুধবার গভীর রাতে অ্যানফিল্ডে শুরু থেকে সুবিধা করতে পারেনি ইন্টার মিলন। ধারে ও ভারে অনেকটা এগিয়ে থাকা লিভারপুল ঘরের মাঠে শুরু থেকেই চেপে ধরেছিল ইন্টার মিলনকে। আর্জেন্টাইন তারকার করা একমাত্র গোলে ম্যাচটি জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বের শেষ আটে যাওয়া হয়নি ইতালির দলটির। তবে দ্বিতীয় লেগেও জিততে পারত লিভারপুল।
এ দিন অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ ৭-১ গোলে পরাজিত করে সালবার্গকে। এই ম্যাচে বায়ার্নের হয়ে হ্যাটট্রিক করেন রবার্ট লেওয়ানডোস্কি। এটিই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক। লেওয়ানডস্কি ছাড়া বায়ার্নের হয়ে চারটি গোল করেন থমাস মুলার, সার্জ গ্যানাব্রি, ফিলিপ কোয়েন এবং লিরোয় সানে।












Click it and Unblock the Notifications