(Live) টি২০ বিশ্বকাপ : শেষ ওভারে ম্যাজিক, টান টান উত্তেজনার পর বাংলাদেশকে ১ রানে হারাল ভারত
বেঙ্গালুরু, ২৩ মার্চ : নিউজিল্যান্ড ও পাকিস্তানের পর বাংলাদেশের মুখোমুখি ভারত। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারলেও পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে জিতে সিরিজে টিকে রয়েছে ভারত। আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুটা চাপ মুক্ত হয়ে নামতে চাইছে ভারত। আর তার জন্য আজ বাংলাদেশের বিরুদ্ধে শুধু জিতলেই চলবে না। বড় ব্য়বধানে জয় পেতে হবে ভারতকে।
অন্যদিকে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ খেলছে না। খেলছেন না তামিল ইকবালও। আর তা অবশ্যই বাংলাদেশের পক্ষে খুব ভাল নয়। ভারতকে কী আটকাতে পারবে বাংলাদেশ, নাকি আজকের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে মুচড়ে রান রেট বাড়িয়ে নিতে পারবে ভারত তাই দেখার।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট দেখুন এখানে
১১ টা ২০ মিনিট : শেষ বলে দুরন্ত রান আউট করলেন ধোনি। টান টান উত্তেজনার পর ১ রানে বাংলাদেশকে হারাল ভারত।
১১ টা ১৬ মিনিট : ১৯.৫ ওভারে পাণ্ডিয়ার বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট মহম্মদুল্লা। প্রথম বলে শূন্য রানে আউট তিনি। বাংলাদেশের প্রয়োজন ১ বলে ২ রান। হ্যাটট্রিক চান্স পাণ্ডিয়ার।
১১টা ১২ মিনিট : ১৯.৪ ওভারে পাণ্ডিয়ার বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট মুস্তাফিকুর। বাংলাদেশের প্রয়োজন ২ বলে ২ রান।
১১টা ১০ মিনিট : বাংলাদেশের জয়ের জন্য ৫ বলে প্রয়োজন ১০ রান।
১১ টা ৭ মিনিট : ১৯ ওভারে বাংলাদেশ ১৩৬/৬। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১১ রান।
১১টা : ১৮ ওভারের শেষে বাংলাদেশ ১৩০/৬। ১৮ ওভারের শেষে ১২৩/৬ ভারত।
১০ টা ৫৮ মিনিট : ১৭.৫ ওভারে আশিস নেহরার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট সৌম্য সরকার। ২১ বলে ২১ রান করেছিলেন তিনি।
১০টা ৫৩ মিনিট : ১৭ ওভারের শেষে বাংলাদেশ ১২০/৫। ১৭ ওভারের শেষে ভারত ছিল ১১৮/৬।
১০ টা ৪৮ মিনিট : ১৬ ওভারের শেষে বাংলাদেশ ১১৩/৫। ১৬ ওভারের শেষে ভারত ছিল ১১৪/৫।
১০ টা ৪৪ মিনিট : ১৫ ওভারের শেষে বাংলাদেশ ১০৪/৫। ১৫ ওভারের শেষে ভারত ছিল ১১২/৩ ভারত।
১০ টা ৩৯ মিনিট : ১৪ ওভারের শেষে বাংলাদেশ ৯৯/৫। ভারত ১৪ ওভারের শেষে ছিল১০১/৩
১০ টা ৩৫ মিনিট : ১৩ ওভারের শেষে বাংলাদেশ ৯৬/৫। ১৩ ওভারের শেষে ভারত ছিল ৮৪/২।
১০টা ৩৪ মিনিট : ১২.১ ওভারে অশ্বিনের বলে স্লিপে রায়নার হাতে ক্যাচ দিয়ে আউট শাকিব আল হাসান। ১৫ বলে ২২ রান করেছেন তিনি।
১০টা ২৯ মিনিট : রবীন্দ্র জাদেজার বলে বোল্ড মো্রতাজা। ৫ বলে ৬ রান করেছেন তিনি।
১০ টা ২৮ মিনিট : ১১ ওভারে বাংলাদেশ ৮৭/৩।
১০ টা ২৫ মিনিট : ১০.৩ ওভারে হার্দিক পাণ্ডিয়ার বলে শাকিব আল হাসানের ক্যাচ ফেললেন আশ্বিন।
১০ টা ২২ মিনিট : ১০ ওভারের শেষে বাংলাদেশ ৭৭/৩। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৬০ বলে ৭০ রান।
১০ টা ১৯ মিনিট : ৯.২ ওভারে রায়নার বলে সাব্বিরকে স্টাম্প করলেন ধোনি। বাংলাদেশ ৬৯/৩।
১০ টা ১৪ মিনিট : ৯ ওভারের শেষে বাংলাদেশ ৬৭/২। ৯ ওভারের শেষে ভারত ছিল ৫২/২
১০ টা ৮ মিনিট : ৭.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্টাম্পড আউড তামিম। ৩২ বলে ৩৫ রান করেন তামিম। বাংলাদেশ ৫৫/২।
১০ টা ২ মিনিট : ৬ ওভারের শেষে বাংলাদেশ ৪৫/১। ৬ ওভারের শেষে ভারত ছিল ৪২/১।
৯টা ৫৭ মিনিট : ৪.৪ ওভারে আশ্বিনের বলে তামিমের ক্যাচ ফেললেন বুমরা। ৫ ওভারের শেষে বাংলাশে ২৯/১। ৫ ওভারের শেষে ভারত ছিল ২৭/০।
৯ টা ৫৪ মিনিট : ৪ ওভারের শেষে বাংলাদেশ ২০/১। ৪ ওভারের শেষে ভারত ছিল ২৩/০।
৯ টা ৫২ মিনিট : ৩ ওভারের শেষে বাংলাদেশ ১২/১। ৩ ওভারের শেষে ভারত ছিল ১৭/০।
৯ টা ৪৮ মিনিট : আশ্বিনের দ্বিতীয় বল ছয় মারতে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট মিঠুন। বাংলাদেশ ১১/১।
৯ টা ৪৫ মিনিট : নেহরা ও বুমরার পরে বল করতে এলেন আশ্বিন।
৯ টা ৪৪ মিনিট : ২ ওভারের শেষে বাংলাদেশ ১০/০। ২ ওভারের শেষে ভারত ছিল ৯/০।
৯ টা ৩৯ মিনিট : ১ ওভারের শেষে বাংলাদেশ ৭/০।
৯ টা ৩৩ মিনিট : ১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামল বাংলাদেশ। বল করতে এলেন আশিস নেহরা।
৯ টা ১৫ মিনিট : ২০ ওভারের শেষে ভারত ১৪৬/৭।
৯ টা ১১ মিনিট : ৮ বলে ১২ রান করে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড রবীন্দ্র জাদেজা। ৮ বলে ১২ রান করেন তিনি। ভারত ১৩৭/৭।
৯ টা ৮ মিনিট : ১৯ ওভারের শেষে ভারত ১৩৭/৬।
৯ টা ১ মিনিট : ১৮ ওভারের শেষে ১২৩/৬ ভারত।
৮ টা ৫৫ মিনিট : মহম্মদু্ল্লার বলে আল আমিনের হাতে ক্যাচ দিয়ে আউট যুবরাজ সিং। ৫ বলে ৩ রান করেছেন তিনি। ১৭ ওভারের শেষে ভারত ১১৮/৬।
৮ টা ৫১ মিনিট : ১৬ ওভারের শেষে ভারত ১১৪/৫।
৮টা ৪৭ মিনিট : ১৫.২ ওভারে আল আমিনের বলে হার্দিক পাণ্ডিয়ার উড়ন্ত ক্যাচ নিলেন আল আমিন। ৭ বলে ১৫ রান করেন হার্দিক। হ্যাট্রিক চান্স আল আমিনের। ভারত ১১২/৩।
৮টা ৪৫ মিনিট : ১৫.১ ওভারে আল আমিনের বলে সাব্বিরে হাতে ক্যাচ দিয়ে আউট সুরেশ রায়না। ২২ বেল ৩০ রান করেন তিনি। ব্যাট করতে এলেন ধোনি।
৮ টা ৪৩ মিনিট : ১৫ ওভারের শেষে ১১২/৩ ভারত।
৮টা ৩৭ মিনিট : শুভাগত হোমের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই বোল্ড আউট বিরাট কোহলি। ২৩ বলে ২৪ রান করেছেন বিরাট। হার্দিক পাণ্ডিয়া ব্যাট করতে এসে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকালেন হার্দিক। ভারত ১৪ ওভারের শেষে ১০১/৩।
৮ টা ৩৪ মিনিট : ১৩ ওভারের শেষে ভারত ৮৪/২।
৮ টা ২৯ মিনিট : ১২ ওভারের শেষে ভারত ৭৯/২।
৮ টা ২৪ মিনিট : ১১ ওভারের শেষে ভারত ৭৩/২।
৮ টা ২০ মিনিট : ১০ ওভারের শেষে ভারত ৫৯/২।
৮ টা ১৩ মিনিট : ৯ ওভারের শেষে ভারত ৫২/২
৮টা ৯ মিনিট : ৮ ওভারের শেষে ভারত ৪৯/২।
৮ টা ৪ মিনিট : সাকিব আল হাসানের বলে এলবি ডব্লু হয়ে আউট শিখর ধাওয়ান। ২৩ বলে ২২ রান করেছেন ধাওয়ান। ভারত ৭ ওভারের শেষে ৪৫/২।
৭ টা ৫৭ মিনিট : ৬ ওভারের শেষে ভারত ৪২/১। মুস্তাফিজুরের শেষ বলে হাই ক্যাচ দিয়ে আউট রোহিত শর্মা। ১৬ বলে ১৮ রান করেছেন রোহিত।
৭ টা ৫৫ মিনিট : বল করতে এলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুরের দ্বিতীয় বলে ইনিংসের প্রথম ছক্কা হাঁকালেন রোহিত শর্মা। চতুর্থ বলে ছক্কা হাঁকালেম শিখর ধাওয়ান।
৭টা ৫৩ মিনিট : ৫ ওভারের শেষে ভারত ২৭/০।
৭ টা ৫১ মিনিট : বল করতে এলেন শাকিব আল হাসান।
৭টা ৫০ মিনিট : ৪ ওভারের শেষে ভারত ২৩/০।
৭ টা ৪৫ মিনিট : বল করতে এলেন মুস্তাফিজুর রহমান।
৭টা ৪৩ মিনিট: ৩ ওভারের শেষে ভারত ১৭/০।
৭ টা ৩৯ মিনিট : বল করতে এলেন আল আমিন হাসান।
৭টা ৩৮ মিনিট : ২ ওভারের শেষে ভারত ৯/০।
৭টা ৩৭ মিনিট : ১.৪ ওভারে ইনিংসের প্রথম চার মারলেন শিখর ধাওয়ান।
৭ টা ৩৬ মিনিট : বল করতে এলেন শুভাগত হোম।
৭ টা ৩৫ মিনিট : ১ ওভারের শেষে ভারত ৫/০।
৭ টা ৩০ মিনিট : ভারতের হয়ে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। প্রথম ওভারে বল করছেন মো্রতাজা।
৭ টা ৩ মিনিট : টস জিতল বাংলাদেশ, প্রথমে ব্যাট করবে ভারত।












Click it and Unblock the Notifications