সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ রান হার ভারতের

LIVE অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ বাঁচানোর মরণ বাঁচন মহারণ ভারতের

সুপার সানডে-র ক্রিকেট মহারণে হাইভোল্টেড ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া ডুয়েল। সিডনিতে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ বাঁচানোর মরণ বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত। শুক্রবার প্রথম ওডিআইয়ে ভারতকে ৬৬ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওডিআই আজ বিরাট কোহলির দল সিরিজে প্রত্যাবর্তন করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

LIVE অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ বাঁচানোর মরণ বাঁচন মহারণ ভারতের

Nov 29, 2020, 5:27 pm IST

দ্বিতীয় ম্যাচ হারায় সিরিজ ০-২ পিছিয়ে পড়ল ভারত। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরে বসল ভারতীয় দল।
Nov 29, 2020, 5:27 pm IST

নির্ধারিত ৫০ ওভারে শেষ পর্যন্ত ভারত ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলল। ফলে ৫১ রান হার ভারতের।
Nov 29, 2020, 5:08 pm IST

৪৭ ওভার শেষে ভারত ৩২১/৭। শেষ ৩ ওভারে ভারতের জয়ের জন্যে ৬৫ রান প্রয়োজন।
Nov 29, 2020, 5:08 pm IST

৬৬ বলে ৭৬ রান হাঁকিয়ে আউট লোকেশ রাহুল। অন্যদিকে ৩১ বলে ২৮ রান করে আউট হার্দিক পান্ডিয়া। জোড়া উইকেটের ধাক্কায় ভারতের ম্যাচ হার এখন শুরু সময়ের অপেক্ষা।
Nov 29, 2020, 4:29 pm IST

৫২ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস লোকেশ রাহুলের। ওডিআই কেরিয়ারে এটি রাহুলের অষ্টম হাফ সেঞ্চুরি।
Nov 29, 2020, 4:17 pm IST

৩৫ তম ওভারে জস হ্যাজেলউডের শর্ট বল ডেলিভারিতে মিড উইকেটে হেনরিকসের হাতে ক্যাচ দিয়ে ৮৯ রানে আউট কোহলি। ৮৭ বলে ৮৯ রাান হাঁকালেন বিরাট।
Nov 29, 2020, 4:16 pm IST

আউট বিরাট, ফের শর্ট বলে শিকার হয়ে আউট হলেন।
Nov 29, 2020, 3:48 pm IST

জয়ের জন্য ১৮ ওভারে ১৮৭ রান প্রয়োজন।
Nov 29, 2020, 3:47 pm IST

৫২ বলে অর্ধশতরান পার্টনারশিপ বিরাট কোহলি-লোকেশ রাহুলের। ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারত ২০৩ রান তুলেছে।
Nov 29, 2020, 3:30 pm IST

২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৮২/৩। বিরাট ৭১ রানে ব্যাটিং করছেন। ম্যাচ জিততে ভারতের এখনও ২০৮ রান প্রয়োজন।
Nov 29, 2020, 3:28 pm IST

২৭ ওভার শেষে ভারত ১৭৬/৩। এখনও জয়ের জন্যে ভারতে ২১৪ রান প্রয়োজন। প্রতি ওভারে ৯ রানের বেশি দরকার।
Nov 29, 2020, 3:28 pm IST

দুরন্ত ব্যাটিং ভারতের। ২৭ তম ওভারে স্টার্কের বোলিংয়ের বিরুদ্ধে ১৩ রান তুলল ভারত। ছক্কা হাঁকিয়ে ওভার শুরু করেন বিরাট,চার হাঁকিয়ে ওভার শেষ করলেন রাহুল।
Nov 29, 2020, 3:10 pm IST

আউট শ্রেয়স আইয়ার। মইসেস হেনরিকসের ডেলিভারিতে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ৩৮ রানে আউট হয়ে ফিরলেন শ্রেয়স
Nov 29, 2020, 3:08 pm IST

এটি ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির ৫৯ তম অর্ধশতরান।
Nov 29, 2020, 3:07 pm IST

চার হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। ৫৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট।
Nov 29, 2020, 3:06 pm IST

স্পিনার জাম্পার বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং ভারতের। ২৩ তম ওভারে জাম্পার বোলিংয়ের বিরুদ্ধে চার হাঁকিয়ে ৩৬ রানে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়ার।
Nov 29, 2020, 2:53 pm IST

১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলল ভারত। বিরাট ২৯ ও শ্রেয়স ২২ রানে ব্যাটিং করছেন।
Nov 29, 2020, 2:52 pm IST

৫৫ বলে বিরাট-শ্রেয়স আইয়ারের অর্ধশতরান পার্টনারশিপ।
Nov 29, 2020, 2:30 pm IST

১১ বল খেলে ৫ রান বিরাট কোহলির। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডের বোলিংয়ের সামনে পরীক্ষার মুখোমুখি বিরাট কোহলি।
Nov 29, 2020, 2:29 pm IST

১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তুলল ভারত। ১২ বল খেলে ১২ রানে পৌঁছলেন শ্রেয়স আইয়ার।
Nov 29, 2020, 2:15 pm IST

৮.৩ ওভার শেষে ৬০ রানে ভারতের দুই উইকেটের পতন। বিরাটের সঙ্গে ক্রিজে এখন শ্রেয়স আইয়ার খেলছেন।
Nov 29, 2020, 2:14 pm IST

প্যাট কামিন্সের ডেলিভারিতে ২৬ বলে ২৮ রান করে আউট মায়াঙ্ক। উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মায়াঙ্ক।
Nov 29, 2020, 2:13 pm IST

দ্বিতীয় উইকেটের পতন! আউট মায়াঙ্গ আগারওয়াল।
Nov 29, 2020, 2:13 pm IST

৫টি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ব্যাটের কানায় লেগে স্টার্কের হাতে জমা পড়লেন।
Nov 29, 2020, 2:12 pm IST

প্রথম ধাক্কা ভারতের। আউট শিখর ধাওয়ান। ২৩ বলে ৩০ রান করে আউট শিখর ধাওয়ান। হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফিরলেন ধাওয়ান।
Nov 29, 2020, 2:02 pm IST

৬.১ ওভারে মায়াঙ্ক-ধাওয়ানের হাফ সেঞ্চুরি পার্টনারশিপ। ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পার্টনারশিপ পূর্ণ করলেন মায়াঙ্ক।
Nov 29, 2020, 2:01 pm IST

৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান তুলল ভারত। ধাওয়ান ২৮ ও মায়াঙ্ক ১৮ রানে ব্যাটিং করছেন।
Nov 29, 2020, 1:45 pm IST

৩৯০ রানে টার্গেট তাড়া করতে নেমে ৩ ওভারে ১৭ রান তুলল ভারত।
Nov 29, 2020, 1:12 pm IST

সিরিজ বাঁচানোর ম্যাচে মহারণ জিততে ভারতের টার্গেট ৩৯০ রান।
Nov 29, 2020, 1:12 pm IST

ঝোড়ো ইনিংসে অস্ট্রেলিয়াকে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৮৯ রানে পৌঁছে দিলেন ম্যাক্সওয়েল।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+