LIVE: অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড দ্বৈরথ। ক্রিকেটবিশ্বের সব চোখ আজ এজবাস্টন মহারণে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠতে পারবে কি অজিরা?

অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচের উইনিং রান এল মর্গ্যানের ব্যাটে। ২২৪ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৩ তম ওভারেই ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। ওপেনিংয়ে রয়-বেয়ারস্টোর শতরান পার্টনারশিপে ভর করে সহজেই সেমিফাইনাল জিতল ইংরেজরা।

রান তাড়া করতে নেমে ৬৫ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন রয়। বেয়ারস্টোর সংগ্রহ ৪৩ বলে ৩৪ রান। তিন নম্বরে নেমে ৪৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন জো রুট। অধিনায়ক ইয়ন মগ্যান ৪৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন ক্রিস ওকস। ৮ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট পান ওকস। রবিবার লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে ইংরেজরা।

শেষবার ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সেবার পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য ফাইনালে হেরেছিল তারা। এবার বিশ্বকাপের ফাইনাল জিতে মর্গ্যানরা ঘরের মাঠে ট্রফি জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিং নেয় অজিরা। সিদ্ধান্ত অবশ্য বুমেরাং হয়ে ফিরল। স্কোরবোর্ডে বড় রান তুলতে পারল না অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারের এক ওভার বাকি থাকতেই ২২৩ রানে অল-আউট অস্ট্রেলিয়া। স্মিথের ৮৫ ও অ্যালেক্স ক্যারির ৪৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছে অজিরা।

ইংল্যান্ডের বোলাররা এদিন দারুণ বল করলেন। তিনটি করে উইকেট নিলেন ওকস ও রশিদ। দুটি উইকেট জোফরা আর্চারের। এক উইকেট পেয়েছেন মার্ক উড। ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২২৪ রান।

 বিশ্বকাপ সেমিফাইনাল: ২২৪ রান তাড়া করতে নেমে ৮ ওভার শেষে ইংল্যান্ড ৪০/০

Jul 11, 2019, 9:40 pm IST

ইংল্যান্ডের জয়ের জন্য় প্রয়োজন ৮ রান, ৩১ ওভার শেষে ইংল্যান্ড ২১৬/২।
Jul 11, 2019, 9:30 pm IST

মেডেন ওভার বেহারেনড্রফের।২৯ ওভার শেষে ইংল্যান্ড ১৯৭/২, ফাইনালে জেতে ইংল্যান্ডের প্রয়োজন ২৭ রান।
Jul 11, 2019, 9:25 pm IST

চার!!! ন্যাথান লিয়নের ওভারে দুটি বাউন্ডারি হাঁকালেন মর্গ্যান। ওভারে ১১ রান খরচ অজি স্পিনারের। ২৮ ওভার শেষে ব্রিটিশরা ১৯৭/২
Jul 11, 2019, 9:21 pm IST

২৭ ওভার ইংল্যান্ড ১৮৬/২ , ২৩ রানে ব্যাট করছেন মর্গ্যান, ৩২ রানে ব্যাট করছেন রুট।
Jul 11, 2019, 9:13 pm IST

২৫ ওভার শেষে ইংল্যান্ড ১৭১/২, ৩০ রানে ব্যাটিং করছেন জো রুট। ক্যাপ্টেন মর্গ্যান ব্যাট করছেন ১০ রানে।
Jul 11, 2019, 9:03 pm IST

মর্গ্যানের ব্যাটে প্রথম চার!!! ২৩ ওভার শেষে ইংল্যান্ড ১৫৮/২। ২৭ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ৬৬ রান।
Jul 11, 2019, 8:51 pm IST

বিশ্বকাপের শেষ তিন ম্যাচে ওপেনিংয়ে শতরান পার্টনারশিপ রয়-বেয়ারস্টোর। ভারতের বিরুদ্ধে জুটিতে ১৬০ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জুটিতে ১২৩ রান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুটিতে ১২৪ রান।
Jul 11, 2019, 8:47 pm IST

আউট রয়!!!৬৫ বলে ৮৫ রানে আউট হলেন রয়। প্যাট কামিন্সের বলে উইকেটকিপার ক্যারির হাতে জমা পড়েন রয়। স্নিকোতে যদিও ধরা পড়েছে নটআউট ছিলেন রয়। রিভিউ হারানোয় আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেননি তিনি।
Jul 11, 2019, 8:44 pm IST

১৯ ওভার শেষে ইংল্যান্ড, ১৪১/১
Jul 11, 2019, 8:40 pm IST

১৮ ওভার শেষে ইংল্যান্ড ১৩৬/১, রয় ব্যাট করছেন ৭৯ রানে।
Jul 11, 2019, 8:38 pm IST

চলতি বিশ্বকাপে এটি স্টার্কের ২৭তম উইকেট!!! টুর্নামেন্টের ইতিহাসে, এক বিশ্বকাপে সর্বাধিক উইকেটের মালিক বনে গেলেন স্টার্ক।
Jul 11, 2019, 8:37 pm IST

বেয়ারস্টো আউট!!! স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন বেয়ারস্টাে। রয়ের সঙ্গে ওপেনিংয়ে শতরান পার্টনারশিপ বেয়ারস্টোর। ৩৪ রান করে আউট হয়েন ইংল্যান্ড ওপেনার।
Jul 11, 2019, 8:34 pm IST

১৭ ওভার শেষে ইংল্যান্ড ১২৪ রান, রয় ব্যাট করছেন ৭৯ রানে, বেয়ারস্টোর সংগ্রহ ৩৪ রান। ফাইনালে জেতে ইংল্যান্ডের প্রয়োজন আর ১০০ রান।
Jul 11, 2019, 8:32 pm IST

শেষ ৬ ইনিংসে এটি রয়ের পঞ্চম অর্ধশতরান
Jul 11, 2019, 8:28 pm IST

তিন ছক্কা!!! স্টিভ স্মিথের বলে তিনটি ছক্কা হাঁকালেন জেসন রয়।১৬ ওভার শেষে ইংল্যান্ড ১১৬/০।শতরান পার্টনারশিপ রয়-বেয়ারস্টোর।
Jul 11, 2019, 8:24 pm IST

৩৫ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ১২৯ রান।
Jul 11, 2019, 8:22 pm IST

৫০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জেসন রয়। ৫৩ রানে ব্যাটিং করছেন রয়।১৫ ওভার শেষে ইংল্যান্ড ৯৫/০
Jul 11, 2019, 8:19 pm IST

এন্টারটেনিং ক্রিকেট!!! ১৫ তম ওভারের শুরুতেই চার হাঁকালেন বেয়ারস্টো। ওভারের চতুর্থ বলে আবার চার। এবার রয়ের ব্যাটে চার রান!!!
Jul 11, 2019, 8:17 pm IST

চার!!! ৪৫ রানে পৌঁছে গেলেন রয়। ১৪ তম ওভারের তৃতীয় বলে কামিন্সকে চার হাঁকালেন রয়। ১৪ ওভার শেষে ইংল্যান্ড ৮০/০, ওপেনিং জুটিতে এল ৮০।
Jul 11, 2019, 8:12 pm IST

চার!!! বেয়ারস্টোর ব্যাটের কানায় লেগে চার।২৭ রানে পৌঁছলেন বেয়ারস্টো। ৪১ রানে ব্যাট করছেন জেসন রয়। ১৩ ওভার শেষে ইংল্যান্ড ৭৬/০
Jul 11, 2019, 8:10 pm IST

১২ ওভার শেষে স্কোরবোর্ডে ৭১ রান তুলল ইংল্যান্ড
Jul 11, 2019, 7:59 pm IST

প্রথম ওভার করতে এসে ১৩ রান খরচ করলেন ন্যাথান লিয়ন। ১১ ওভার শেষে ইংল্যান্ড ৬৩/০
Jul 11, 2019, 7:57 pm IST

ছয় হাঁকিয়ে ১১ তম ওভার শুরু করলেন জেসন রয়।ন্যাথান লিয়নকে ছক্কা হাঁকালেন রয়। ৩৩ রানে পৌঁছে গেলেন তিনি।
Jul 11, 2019, 7:54 pm IST

পঞ্চাশ রানের গণ্ডি ছুঁল ইংল্যান্ড। বেয়ারস্টো-রয়ের জুটিতে ওপেনিংয়ে ৫০ রান তুলল ইংল্যান্ড। ১০ ওভার শেষে ইংল্যান্ড ৫০/০
Jul 11, 2019, 7:51 pm IST

চার মেরে ওভার শেষ করলেন রয়। ৯ ওভার শেষে ইংল্যান্ড ৪৪/০। বেয়ারস্টো ১৮ রান ও রয় ২৩ রানে ব্যাটিং করছেন।
Jul 11, 2019, 7:45 pm IST

আবার চার!!! এবার বেয়ারস্টো। ৮ ওভার শেষে ইংল্যান্ড ৪০/০।
Jul 11, 2019, 7:45 pm IST

অ্যারন ফিঞ্চের কাছে চ্যালেঞ্জ। ২২৩ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জিততে পারবেন কি তিনি?
Jul 11, 2019, 7:42 pm IST

৭ ওভার শেষে ইংল্যান্ড ৩৩/০। অজি পেসারদের আক্রমণের সামনে শুরুটা দারুণ ইংল্যান্ডের। পঞ্চাশ ওভারে ব্রিটিশদের টার্গেট ২২৪ রান।
Jul 11, 2019, 7:38 pm IST

ছবিতে দেখুন বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল
Jul 11, 2019, 7:36 pm IST

চার!!!স্টার্কের ওভারের প্রথম বলে চার হাঁকালেন বেয়ারস্টা। ওভারের পঞ্চম বলে ছয়!!! স্টার্ককে ছক্কা হাঁকালেন জেসন রয়। ৭১ মিটারের ছক্কা। ৬ ওভার শেষে ৩১/০
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+