LIVE বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে ইন্দোর টেস্ট জয় ভারতের
LIVE ইন্দোরে চালকের আসনে বসে তৃতীয় দিনের খেলা শুরু ভারতের
News
oi-Suvik Kundu
By Staff
ইন্দোরে চালকের আসনে থেকে তৃতীয় দিনের খেলা শুরু ভারতের। ৬০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। রাঁচির নেটে অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই তিনি। লিওনেল মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা। ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবেন সেনা জওয়ানরা। খেলার আরও খবর দেখে নিন এক নজরে।
Nov 16, 2019, 6:53 pm IST
হংকংয়ের তারকা লি চেউক ইয়ুর কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন শ্রীকান্ত। ৪২ মিনিটের লড়াই শেষে প্রতিপক্ষ লি চেউক শ্রীকান্তকে ২১-৯, ২৫-২৩ ব্যবধানে পরাস্ত করেন।
Nov 16, 2019, 6:52 pm IST
হংকং ওপেন থেকে বিদায় কিদাম্বি শ্রীকান্তের
Nov 16, 2019, 6:01 pm IST
তাঁর পিছনে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা
Nov 16, 2019, 6:00 pm IST
পরিসংখ্যান বলছে, শেষ দুই বছরে ভারতের হয়ে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন শামি। সবকটি টেস্টের দ্বিতীয় ইনিংস মিলিয়ে মোট ৫১টি উইকেট নিয়েছেন তিনি।
Nov 16, 2019, 5:59 pm IST
টেস্ট ক্রিকেটে অনন্য নজিরের মালিক হলেন মহম্মদ শামি।
Nov 16, 2019, 5:18 pm IST
ইন্দোরে এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০ পয়েন্টে পৌঁছল ভারতীয় দল।
Nov 16, 2019, 5:18 pm IST
এরপর ২২ নভেম্বর ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত
Nov 16, 2019, 5:17 pm IST
ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট নিলেন মহম্মদ শামি।
Nov 16, 2019, 5:17 pm IST
প্রথম ইনিংসে ২৪৩ রান করার সুবাদে ম্যাচের সেরা মায়াঙ্ক আগারওয়াল।
Nov 16, 2019, 3:39 pm IST
বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে ইন্দোর টেস্ট জিতল ভারত। ৪ উইকেট নিলেন মহম্মদ শামি। রবীচন্দ্রন অশ্বিন নিলেন ৩ উইকেট।