LIVE সারাদিনের খেলার আপডেট: দিন রাতের টেস্টে এবার ধোনিকে দেখা যেতে পারে এই ভূমিকায়, বিস্তারিত জানুন

৫ নভেম্বরের সারাদিনের খেলার আপডেট : ৩১ শে পা দিলেন অধিনায়ক বিরাট কোহলি, হ্যাপি বার্থ ডে বিরাট,

শুভ জন্মদিন বিরাট কোহলি। ৩১ শে পা দিলেন অধিনায়ক বিরাট। কোহলির জন্মদিনে আজ সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার ঝড়। ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে বিরাটের অগুণিত অনুরাগী এদিন সোশ্য়াল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

দিন রাতের টেস্টে এবার ধোনিকে দেখা যেতে পারে এই ভূমিকায়, বিস্তারিত জানুন

Nov 05, 2019, 7:31 pm IST

এবার আইপিএল-এ অন্তর্ভূক্ত হতে পারে 'নো বল আম্পায়ার'র ভাবনা। 'পাওয়ার প্লেয়ার'র ভাবনা আপাতত বিশ বাও জলে।
Nov 05, 2019, 5:30 pm IST

১৯ ডিসেম্বর কলকাতাতে হবে আইপিএল-র নিলাম। টুর্নামেন্টের গর্ভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত।
Nov 05, 2019, 4:59 pm IST

বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রোহিত শর্মা। হিটম্যানের পোস্ট ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া।
Nov 05, 2019, 4:44 pm IST

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নিজের ও দেশের জন্য ২০২০ টোকিও অলিম্পকে কোটা নিশ্চিত করলেন ভারতীয় শ্যুটার দীপক কুমার। কাতারের দোহায় হওয়া টুর্নামেন্টের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে ২২৭.৮ স্কোর করে তৃতীয় হন দীপক।
Nov 05, 2019, 3:03 pm IST

দিন রাতের টেস্টের প্রথম দিনে সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার প্যানেলে দেখা যেতে পারে ধোনিকে। এমনটা হলে এই ঐতিহাসিক টেস্টে বুম হাতে অভিষেক হাতে পারে ধোনির।
Nov 05, 2019, 2:59 pm IST

দিন রাতের টেস্টে এবার ধোনিকে দেখা যেতে পারে বিশেষ ভূমিকায়। ২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্ট।
Nov 05, 2019, 2:32 pm IST

অনুষ্কাকে পাশে নিয়ে এদিন জন্মদিনের বিশেষ ছবি পোস্ট করলেন বিরাট। ভূটানের প্রকৃতির কোলে স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'এমন একটা সুন্দর জায়গায় নিজের সোলমেটের সঙ্গে জন্মদিন পালন করতে পেরে দারুণ খুশি।'
Nov 05, 2019, 2:19 pm IST

শিষ্য বিরাটের জন্মদিনে টুইট করে গুরু সচিন তেন্ডুলকর লিখলেন, 'শুভ জন্মদিন বিরাট। এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাও। আরও বেশি রান করো আর অধিনায়ক হিসেবে সাফল্য অর্জন কর। অল দি বেস্ট।'
Nov 05, 2019, 2:05 pm IST

একই অভিযোগে ২০১৬ জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনাজয়ী মহিলা ভারোত্তোলক পুর্নিমা পাণ্ডে, ফেডারেশ কাপ জয়ী ডিসকাস থ্রোয়ার ধরম রাজ যাদব, স্প্রিন্টার সঞ্জিত ও ভারোত্তোলক গুরমেইল সিংকেও চার বছরের জন্য সাসপেন্ড করেছে নাডা
Nov 05, 2019, 2:05 pm IST

অলিম্পিকের আগে বড় ধাক্কা ভারতের। ২০১০ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় ভারোত্তলোক রবি কুমার কাটুলুকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা।
Nov 05, 2019, 2:05 pm IST

ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৮০ রান করে। জবাবে ইংল্যান্ডের ইনিংস ১৬৬ রানে গুটিয়ে যায়।
Nov 05, 2019, 1:31 pm IST

তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড। ১৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এগিয়ে গেল কিউয়িরা।
Nov 05, 2019, 1:30 pm IST

তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড। ১৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এগিয়ে গেল কিউয়িরা।
Nov 05, 2019, 1:30 pm IST

তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড। ১৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এগিয়ে গেল কিউয়িরা।
Nov 05, 2019, 1:14 pm IST

ওডিআই ক্রিকেটে সর্বাধিক ৪৯ সেঞ্চুরির মালিক বলেছেন, 'আগামী দিনে পঞ্চাশ ওভারের এক একটা ইনিংসকে দুভাগে ভাগ করে দেওয়া উচিত। ২৫ ওভার করে দুটি ইনিংস থাকুক। অর্থাৎ দুই দল মিলিয়ে মোট চারটি ইনিংস খেলবে। এই ধরনের ছোট ছোট অভিনবত্ব দর্শকরা পছন্দ করেন। এতে ক্রিকেটের আকর্ষণ বাড়বে। যার ফলে লম্বা ফর্ম্যাটের ম্যাচ দেখার ক্ষেত্রে দর্শকদের আগ্রহ বৃদ্ধি পাবে
Nov 05, 2019, 1:11 pm IST

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এখন বিশ্বজুড়ে গোলাপি বলে দিন রাতের টেস্টের উপর জোর দেওয়া হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটের বিপ্লবের যুগে ক্রমে গুরুত্ব হারাচ্ছে ওডিআই ক্রিকেটেও। সেকারণেই পঞ্চাশ ওভারের সাদা বলের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন কিছু পরামর্শ দিলেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর।
Nov 05, 2019, 12:33 pm IST

ম্যাচের পরদিন সৌরভ বাংলাদেশের জয়ে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'দিল্লিতে ম্যাচ খেলার জন্য দুই দলকে ধন্যবাদ।'
Nov 05, 2019, 12:33 pm IST

প্রসঙ্গত শেষ পর্যন্ত দুই দল দিল্লিতে ম্যাচ খেলার জন্য ভারত-বাংলাদেশকে টুইটে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ।
Nov 05, 2019, 12:32 pm IST

ম্যাচ জয়ের পর বাংলাদেশ দলের নায়ক মুশফিকুর রহিমকে দিল্লির দূষণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, 'দূষণের চেয়েও প্রতিপক্ষ দলের বোলিংয়ের দিকে আমি বেশি ফোকাস করেছিলাম। প্রতিদিন ভারতের মাটিতে প্রচুর জনসমর্থনের সামনে ম্যাচ খেলার সুযোগ পাওয়া যায় না। সেকারণেই দূষণ নয়, শুধুমাত্র ম্যাচে ফোকাস করেছিলাম।'
Nov 05, 2019, 12:30 pm IST

ম্যাচের পর বাংলাদেশ দলের পক্ষ থেকে অবশ্য কোনও অভিযোগ করা হয়নি।
Nov 05, 2019, 12:30 pm IST

এক ক্রিকেট ওয়েবসাইডের তথ্য অনুযায়ী,দিল্লির দূষণের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিন বাংলাদেশের সৌম্য সরকার ও অন্য এক ক্রিকেটার বমি করেছিলেন।
Nov 05, 2019, 11:35 am IST

মিক্সড ডবলসে এদিন অবশ্য ভালো শুরু করেছে সাত্যিক রানকিরেড্ডী-অশ্বিনী পেনাপ্পা জুটি। কানাডার জুটি হার্লবার্ট-জোসেফাইন জুটিকে ২১-১৯, ২১-১৯ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল সাত্যিক-অশ্বিনী
Nov 05, 2019, 11:22 am IST

এবার চিনা ওপেনে চাইনিজ তাইপে পাই য়ু পো'য়ের কাছে তিন গেমের লড়াইয়ে ১৩-২১, ২১-১৮, ১৯-২১ ব্যবধানে ম্যাচ হারলেন পুসারলা।
Nov 05, 2019, 11:21 am IST

চিনা ওপেন থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু। অগাস্টে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে একের পর এক টুর্নামেন্টে হারছেন তিনি।
Nov 05, 2019, 11:06 am IST

কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বীরেন্দ্র সেহওয়াগ অভিনব টুইট করেছেন। তিনি লেখেন আর্শীবাদ করি আগামী দিনগুলোয় তুমি আরও ভালো ব্যাটিং কর। বোলিং এন্ডের বলগুলো যেন এভাবে বড় দেখতে পাও, যাতে তোমার ব্যাটে আরও রান আসুক!
Nov 05, 2019, 11:03 am IST

এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় টুইটে নিজেই নিজেকেই একটি চিঠি লিখেছেন বিরাট। সেই চিঠিতে ১৫ বছরে বয়সের বিরাটকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ৩১ এর বছরের কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+