LIVE: করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্যে ৫২ লক্ষ টাকা দিলেন দেশকে বিশ্বকাপ দেওয়া এই ক্রিকেটার

LIVE: ডাক্তার-নার্সদের ধন্যবাদ জানানেল যশস্বী, গৃহবন্দি কপিল কীভাবে দিন কাটাচ্ছেন

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০০। মৃতের সংখ্যা ২০। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত ২১ দিনের লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি থাকতে বললেন কপিল দেব। এদিন খেলার দুনিয়ায় আর কী কী হল জেনে নিন।

LIVE: করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্যে ৫২ লক্ষ টাকা দিলেন এই ক্রিকেটার

Mar 28, 2020, 10:13 pm IST

করোন ফান্ডে সুরেশ রায়না ৫২ লক্ষ টাকা দান করেছেন। দেশের বাঁ-হাতি এই ব্যাটসম্যান প্রধামন্ত্রীর আপতকালীন ফান্ডে ৩১ লক্ষ টাকা দান করতে চলেছেন, সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকা দান করবেন। সব মিলিয়ে ক্রিকেটদুনিয়া থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৫২ লক্ষ টাকা দিতে চলেছেন রায়না।
Mar 28, 2020, 10:12 pm IST

ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকা করোনা মোকাবিলার জন্যে দান করলেন সুরেশ রায়না।
Mar 28, 2020, 8:35 pm IST

করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্যে ৫২ লক্ষ টাকা দিলেন চেন্নাই সুপার কিংসের সহঅধিনায়ক সুরেশ রায়না।
Mar 28, 2020, 6:50 pm IST

বেঙ্গালুরুতে আটকে থাকা অবস্থায় তিনি হিন্দি ও কানাডা শিখছেন বলে জানিয়েছেন।
Mar 28, 2020, 6:50 pm IST

করোনার কারণে বেঙ্গালুরুতে আটকে রয়েছেন আরসিবি'র ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন মাইক হেসন।
Mar 28, 2020, 5:27 pm IST

এবছর আইপিএল স্থগিত হয়ে পরের বছর হলে ২১ মাস পর সম্ভবত ক্রিকেটে ফিরবেন ধোনি, বললেন হর্ষ ভোগলে।
Mar 28, 2020, 2:55 pm IST

করোনার কারণে লকডাউনে গৃহবন্দি,বিরাট কোহলিকে নতুন হেয়ারকাট উপহার দিলেন অনুষ্কা। দেখুন ভিডিও
Mar 28, 2020, 1:37 pm IST

করোনার সময় রাজ্যের মানুষদের পাশে দাঁড়াতে মুখ্যেমন্ত্রীর ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে মোহনবাগান ক্লাব ২০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
Mar 28, 2020, 1:36 pm IST

মানবিক মোহনবাগান, করোনা ঠেকাতে মুখ্যমন্ত্রীর পাশে সবুজ-মেরুন ব্রিগেড
Mar 28, 2020, 12:13 pm IST

গৃহবন্দি অবস্থায় রাঁধুনীকে ছুটি দিয়ে নিজে এখন রান্না করা, ঘর পরিষ্কার করার কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন জানিয়েছেন কপিল দেব।
Mar 28, 2020, 12:12 pm IST

সেই সঙ্গে গৃহবন্দি অবস্থায় বিনোদন খুঁজে নিতে বই পড়া, গান শোনা, রান্না করার সখ ঝালিয়ে নিতে বলেছেন কপিল।
Mar 28, 2020, 12:11 pm IST

অন্যদিকে দেশবাসী কঠিন পরিস্থিতিতে ঘরে থাকার অনুরোধ জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
Mar 28, 2020, 12:11 pm IST

করোনার করাল গ্রাসের মাঝে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরী পরিষেবা প্রদানকারী ডাক্তার-নার্সদের ধন্যবাদ জানালেন উনূর্ধ্ব-১৯ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+