LIVE : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আপডেট

Live : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

সন্ধ্যা ৭ টা ১৩ মিনিট : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেটে জিতল ভারত।

সন্ধ্যা ৭ টা ১০ মিনিট : ভারতের জেতার জন্য আর প্রয়োজন ৮ রান।

সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট : ১৫০ রানের গণ্ডী টপকাল ভারত। জেতার জন্য আর প্রয়োজন ৩০ রান। ক্রিজে রয়েছেন ধোনি ও অশ্বিন।

সন্ধ্যা ৬ টা ৩৬ মিনিট : ষষ্ঠ উইকেটের পতন। ১৩ রান করে প্যাভিলিয়নের পথে রবীন্দ্র জাডেজা। ৩০ ওভারে ভারত ১৩৫/৬। জয়ের জন্য আরও প্রয়োজন ৪৮ রান।

সন্ধ্যা ৬ টা ০৩ মিনিট : ২২ রান করে আউট রায়না। আরও চাপে ভারত। ধোনির সঙ্গে ক্রিজে রয়েছেন জাডেজা।

সন্ধ্যা ৬ টা : ধীরে ধীরে জয়ের পথে ভারত। ২২ ওভারে ১০০ রান পূর্ণ হল। ক্রিজে রয়েছেন ধোনি ও রায়না।

বিকেল ৫ টা ৩৫ মিনিট : আরও চাপে ভারত। চতুর্থ উইকেটের পতন। আউট অজিঙ্ক রাহানে। ১৮ ওভার শেষে ভারত ৭৮/৪।

বিকেল ৫ টা ৩০ মিনিট : কোহলির উইকেট হারিয়ে চাপে ভারত। ১৭ ওভার শেষে ভারতের রান ৭০/৩।

বিকেল ৫ টা : প্রাথমিক ঝটকা সামলে ১১ ওভারে ৫০ রান পূর্ণ করল ভারত।

বিকেল ৪ টে ৩৬ মিনিট : রান তাড়া করতে নেমে কিছুটা চাপে টিম ইন্ডিয়াও। দ্বিতীয় উইকেটের পতন। ৭ রান করে আউট রোহিত শর্মা। ভারত ২১ রানে ২ উইকেট।

বিকেল ৪ টে ২২ মিনিট : প্রথম উইকেট পড়ল ভারতের। জেরম টেলরের বলে ৯ রান করে আউট শিখর ধাওয়ান। ৪.২ ওভারে ভারত ১১ রানে ১ উইকেট।

বিকেল ৪ টে ০৫ মিনিট : ব্যাট করতে নামল ভারত। ওপেনিংয়ে শিখর ধাওয়ানের সঙ্গে নেমেছেন রোহিত শর্মা।

দুপুর ৩ টে ১৯ মিনিট : অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ৪৪.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ ১৮২ রানে। ৫৭ রান করে আউট ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

দুপুর ৩ টে ১১ মিনিট : ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেটের পতন। আউট জেরম টেলর। ৪৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১৭৫।

দুপুর ৩ টে ০৯ মিনিট : ধ্বংসের মধ্যে আশার আলো ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। অর্ধশতরান করলেন তিনি।

দুপুর ২ টো ৪১ মিনিট : শামিকে বোলিং অ্যাটাকে ফিরিয়ে আনতেই ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেটের পতন। ২৬ রান করে শামির বলে আউট হলেন ড্যারেন স্যামি। ৩৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১২৫।

দুপুর ২ টো ১১ মিনিট : বিপর্যয়ের মধ্যেই ১০০ রান পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ওভারে এই রান করলেন স্যামিরা।

দুপুর ১ টা ৫৮ মিনিট : একেরপর এক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান আউট হচ্ছেন। এবার রবীন্দ্র জাডেজার শিকার আন্দ্রে রাসেল। লং অফে ক্যাচ ধরলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের রান ৮৮/৭।

দুপুর ১ টা ৪৬ মিনিট : ষষ্ঠ উইকেটের পতন। ২১ রান করে অশ্বিনের বলে ক্যাচ আউট হলেন জোনাথন কার্টার। ২২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৭২।

দুপুর ১ টা ২৯ মিনিট : ফের আউট আর এক ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেটের পতন। মোহিত শর্মার বলে ক্যাচ আউট হলেন লেন্ডল সিমন্স। ১৮.১ ওভারে রান দাঁড়াল ৬৭।

দুপুর ১ টা ১৩ মিনিট : জলপানের বিরতি। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৫৪।

দুপুর ১ টা ০৭ মিনিট : ১৩.২ ওভারে ৫০ রান পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ দল।

দুপুর ১ টা : বোলিং আক্রমণে এলেন রবিচন্দ্রণ অশ্বিন। ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৪৪।

দুপুর ১২ টা ৫৭ মিনিট : ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৪২।

দুপুর ১২ টা ৫২ মিনিট : আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ভারতীয় বোলিং। ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৩৮।

দুপুর ১২ টা ৪৯ মিনিট : ফের আউট আর এক ব্যাটসম্যান। এবার উমেশের শিকার দীনেশ রামদিন। প্রথম বলেই বোল্ড বলেন তিনি।

দুপুর ১২ টা ৪৫ মিনিট : গেইলের উইকেটের পতন। ২১ রান করে প্যাভেলিয়নের পথে তিনি। ৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৩৫। আরও চাপে ক্যারিবিয়ানরা।

দুপুর ১২ টা ৩৮ মিনিট : ফের থার্ড ম্যান অঞ্চলেই গেইলের ক্যাচ মিস। এবার ফিল্ডার শামি।

দুপুর ১২ টা ৩৫ মিনিট : দ্বিতীয় উইকেটের পতন। রান আউট হলেন মার্লন স্যামুয়েলস। আরও চাপে পড়ল ওয়েস্ট ইন্ডিজ।

দুপুর ১২ টা ৩৩ মিনিট : অসাধারণ বোলিং করছে ভারত। থার্ড ম্যান অঞ্চলে গেইলের ক্যাচ মিস উমেশ যাদবের। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১৪।

দুপুর ১২ টা ২৭ মিনিট : ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১০।

দুপুর ১২ টা ২০ মিনিট : প্রথম ঝটকা ওয়েস্ট ইন্ডিজের। শামির বলে ৬ রানে আউট ডোয়েন স্মিথ। ৫ ওভার শেষে ৮ রান করেছে গেইল বাহিনী।

দুপুর ১২ টা ১৭ মিনিট : প্রথম থেকেই বল লাইন লেংথে রেখে গেইলদের বেঁধে রেখেছে শামি, উমেশরা। ওয়াকার উইকেটে পেস ও বাউন্স রয়েছে। ফের মেডেন ওভার। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৬।

দুপুর ১২ টা ১৩ মিনিট : মেডেন ওভার। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৬।

দুপুর ১২ টা ১০ মিনিট : দ্বিতীয় ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৬।

দুপুর ১২ টা ৭ মিনিট : বিপরীত প্রান্ত থেকে বোলিং আক্রমণে উমেশ যাদব।

দুপুর ১২ টা ৬ মিনিট : প্রথম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৫।

দুপুর ১২ টা : ব্যাট করতে নামল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে গেইলের সঙ্গী ডোয়েন স্মিথ। বল হাতে ভারতের হয়ে ওপেনিং মহম্মদ শামির।

সকাল ১১ টা ৩০ মিনিট : টসে জিতে ব্যাটিং নিল ওয়েস্ট ইন্ডিজ। চোট সারিয়ে ফিট মহম্মদ শামি দলে এলেন ভুবনেশ্বর কুমারের জায়গায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+