ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় দিয়ে বছর শুরু করল ভারত
ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি, শেষ বার ইন্দোরে রানের ফুলঝুরি ছুটিয়েছিল ভারতীয় দল
ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজ জয় ভারতের। এদিন টস জিতে ফিল্ডিং নেন বিরাট।এরপর ভারতীয় দল শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে আটকে রাখে। শার্দুল ৩, কুলদীপ ও নভদীপ ২টি করে উইকেট নেন। সুন্দর ও বুমরাহ ১টি করে উইকেট পান।
জবাবে শিখর ও রাহুলের ওপেনিং জুটিতে ৭১ রান ওঠে। এদিন ৪৫ রানে আউট হন রাহুল। ভারতীয় ওপেনার নিশ্চিত হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। ওপেনিং জুটিতে ভর করেই ম্যাচ জয়ের ভিত গড়ে ভারত। শেষ পর্যন্ত বিরাট অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন। ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান ভারত অধিনায়ক।

READ MORE












Click it and Unblock the Notifications