হ্যামিলটন মহারণে সুপার ওভারে তৃতীয় টি-২০ ম্যাচের ফয়সলা হয়েছিল। সুপার ওভারে শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন রোহিত শর্মা। এবার ওয়েলিংটনে সিরিজে চতুর্থ ম্য়াচেও সুপার ওভারে নাটকীয় মুহূর্ত। শেষ পর্যন্ত সুপার ওভার জিতে জয় ছিনিয়ে নিল ভারত।
লোকেশ রাহুল ৩৯ রান করেন। ৩৬ বলে ৫০ রানে অপরাজিত থেকে ভারতকে ১৬৫ রানে পৌঁছে দিয়ে মাঠ ছাড়লেন মনীশ পান্ডে। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে নির্ধারিত ২০ ওভারে ভারত ১৬৫ রানে বেঁধে রাখে। টাই ম্যাচের এরপর সুপার ওভারে ১৪ রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ম্য়াচ জিতল ভারত। সুপার ওভারে রাহুল ১০ ও কোহলি ৬ রান করেন। ব্য়াক টু ব্যাক সুপার ওভার জয়ের পর সিরিজে ৪-০ এগিয়ে গেল মেন ইন ব্লু।
Jan 31, 2020, 4:40 pm IST
সুপার ওভারের পঞ্চম বলে চার হাঁকিয়ে ম্যাচ জেতালেন বিরাট কোহলি।
Jan 31, 2020, 4:39 pm IST
চতুর্থ বলে এল ২ রান। শেষ দুই বলে ভারতের ম্যাচ জিততে ২ রান প্রয়োজন। ক্রিজে বিরাট কোহলি।
Jan 31, 2020, 4:38 pm IST
সুপার ওভারের শেষ ৩ বলে প্রয়োজন ৪ রান।
Jan 31, 2020, 4:38 pm IST
আউট। ওভারের তৃতীয় বলে ক্যাচ দিয়ে আউট হলেন লোকেশ রাহুল। ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন টিম সাউদি।
Jan 31, 2020, 4:37 pm IST
পরের বলেই চার। ২ বলে এল ১০ রান। বাকি চার বলে প্রয়োজন ৪ রান।
Jan 31, 2020, 4:37 pm IST
সুপার ওভারে ম্যাচ জিততে ভারতকে বাকি ৫ বলে ৮ রান করতে হবে।
Jan 31, 2020, 4:36 pm IST
সুপার ওভারে প্রথম বলেই ছয়। ছক্কা হাঁকালেন লোকেশ রাহুল।
অন্যদিকে ম্যাচের আগে বাঁ-কাধের চোটের কারণে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ছিটকে গিয়েছেন।
Captain Kane Williamson has been ruled out of tonight’s 4th T20I with a left-shoulder injury (AC joint) sustained while diving in the field in game 3. He will hopefully be available for the final game of the series at Bay Oval. Tim Southee will captain the side in T20I 4. #NZvINDpic.twitter.com/0Igj6RMnzg