নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

LIVE: সুপার সানডে'তে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ মহারণ

লোকেশ রাহুলের অপরাজিত ৫৭ ও শ্রেয়সের আইয়ারের ৪৪ রানে ভর করে নিউজিল্যান্ডকে সহজে হারিয়ে দ্বিতীয় ওডিআই জিতে নিল ভারত। এর আগে কিউয়িদের ১৩২ রানে বেঁধে রেখে বোলাররা দারুণ লড়াই দেয়। ১৩৩ রান তাড়া করতে নেমে এরপর ভারত ৭ উইকেটে ম্যাচ জিতল। রোহিত-বিরাটরা এদিন দ্রুত আউট হলেও রাহুল ও শ্রেয়সের চওড়া ব্যাটে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল 'মেন ইন ব্লু'।

রাহুলের হাফ সেঞ্চুরিতে, নিশ্চিত হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন শ্রেয়স

Jan 26, 2020, 3:37 pm IST

এদিন ৫০ বলে ৫৭ করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। দেশের হয়ে টি-২০ ক্রিকেটে এটি রাহুলের টানা তৃতীয় হাফসেঞ্চুরি।
Jan 26, 2020, 3:31 pm IST

১৩৩ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারতীয় দল।
Jan 26, 2020, 3:31 pm IST

শিবম দুবের ছয়। ম্যাচ জিতে নিল ভারত।
Jan 26, 2020, 3:26 pm IST

শ্রেয়সের বিধ্বংসী ইনিংস সাজানো ১টি চার ও ৩টি ছয় দিয়ে।
Jan 26, 2020, 3:26 pm IST

হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন আইয়ার। ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করতে গিয়ে সাউদির হাতে ক্যাচ দিয়ে আসেন। ৩৩ বলে ৪৪ রান করে আউট হলেন শ্রেয়স।
Jan 26, 2020, 3:24 pm IST

শ্রেয়সের ধুন্ধুমার ব্যাটিং। আক্রমণাত্মক ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার।
Jan 26, 2020, 3:22 pm IST

১৬ ওভার শেষে ভারত ১১৭/২। ম্যাচ জিততে ভারতের আর ১৬ রান প্রয়োজন।
Jan 26, 2020, 3:18 pm IST

৩০ বলে ভারতের ৩০ রান প্রয়োজন।
Jan 26, 2020, 3:15 pm IST

৪৩ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন লোকেশ রাহুল।
Jan 26, 2020, 3:14 pm IST

৫৬ বলে রাহুল-শ্রেয়সের হাফসেঞ্চুরি পার্টনারশিপ।
Jan 26, 2020, 3:13 pm IST

রান আউট হতে হতে বাঁচলেন লোকেশ রাহুল।
Jan 26, 2020, 2:53 pm IST

১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারত ৬০ রান তুলল।
Jan 26, 2020, 2:41 pm IST

চার নম্বরে এলেন শ্রেয়স আইয়ার। লোকেশ রাহুল ২০ রানে ব্য়াটিং করছেন।
Jan 26, 2020, 2:41 pm IST

৬ ওভার শেষে ভারত ৪০/২।
Jan 26, 2020, 2:36 pm IST

টিম সাউদির ফাঁদে পরে আউট বিরাট। লেগ সাইডে বল করেছিলেন সাউদি। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে ফিরলেন বিরাট কোহলি।
Jan 26, 2020, 2:33 pm IST

৫ ওভার শেষে ভারত ৩৯/১।
Jan 26, 2020, 2:33 pm IST

ছক্কা! সাহসী শট লোকেশ রাহুলের। আপার কাটে ছক্কা হাঁকালেন। কিউয়ি পেসার টিকনারের প্ল্যানিং ফেল করে। বাউন্ডারির সামনে ফিল্ডার থাকলেও বল মাথার উপর দিয়ে বেড়িয়ে যায়।
Jan 26, 2020, 2:29 pm IST

৪ ওভার শেষে ভারত ২৪/১। সিঙ্গলস চুরি করে রানের গতি ধরে রাখলেন বিরাট-রাহুল।
Jan 26, 2020, 2:25 pm IST

রাহুলের দুরন্ত শট! চার হাঁকালেন রাহুল। নিয়ন্ত্রণ শট। ১০ বলে ১১ রানে পৌঁছলেন।
Jan 26, 2020, 2:24 pm IST

৩ ওভার শেষে ভারত ১৬/১। ভারতকে বেশ চেপে ধরছে নিউজিল্যান্ড।
Jan 26, 2020, 2:19 pm IST

লোকেশ রাহুলের সঙ্গে ক্রিজে বিরাট কোহলি।
Jan 26, 2020, 2:19 pm IST

১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ ওভার শেষে ভারত ১৩/১।
Jan 26, 2020, 2:15 pm IST

প্রথম ওভারের শেষ বলে রোহিত আউট হন। ৮ রান করে এদিন সাজঘরে ফিরলেন।
Jan 26, 2020, 2:14 pm IST

আউট রোহিত। সাউদির বলে স্লিপে টেলরের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত।
Jan 26, 2020, 2:13 pm IST

ম্যাচ জিততে ভারতকে ১৩৩ রান করতে হবে।
Jan 26, 2020, 2:12 pm IST

শামি-বুমরাহের দুরন্ত বোলিংয়ে সুবাদে নিউজিল্যান্ডকে ১৩২ রানে আটকে রাখল ভারত।
Jan 26, 2020, 1:49 pm IST

১৮ তম ওভারে মাত্র ৩ রান খরচ করলেন জসপ্রীত বুমরাহ।
Jan 26, 2020, 1:48 pm IST

ক্যাচ মিস করলেন বিরাট। বুমরাহের বলে ক্যাচ তুলেছিলেন টেলার।
Jan 26, 2020, 1:31 pm IST

১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে ৯০ রান তুলেছে।
Jan 26, 2020, 1:29 pm IST

রস টেলারের সঙ্গে ক্রিজে খেলছেন টিম সাইফার্ট।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+