অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল: ভারতকে হারিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ

LIVE: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম বাংলাদেশ, ভারতের সামনে পঞ্চমবার জুনিয়র বিশ্বকাপ জেতার সুযোগ

প্রথমবারের জন্য কোন ও আইসিসি টুর্নামেন্ট জিতল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতল বাংলাদেশ। ভারতকে ১৭৭ রানে অলআউট করে বোলাররা কাজটা করে দিয়েছিলেন। এরপর রান তাড়া করতে নেমে ভারতের রবি বিষ্ণোইয়ের বোলিংয়ের সামনে ধাক্কা খেলেও ৪৩ রানে অপরাজিত থেকে অধিনায়ক আকবর আলি বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছা়ড়লেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের নতুন বিশ্বচ্যাম্পিয়ন হল বাংলাদেশ। প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ

LIVE:অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল:  ভারী বৃষ্টিতে আটকে ম্যাচ, ট্রফির দিকে এগ কদম এগিয়ে বাংলাদেশ

Feb 09, 2020, 9:44 pm IST

৪৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করলেন আকবর আলি।
Feb 09, 2020, 9:44 pm IST

চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।
Feb 09, 2020, 9:42 pm IST

বৃষ্টির পর ম্যাচ শুরু। ডাক ওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশের ম্যাচ জিততে আর ৭ রান প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশের নতুন টার্গেট ১৭০ রান।
Feb 09, 2020, 9:22 pm IST

ভারী বৃষ্টিতে আটকে ম্যাচ।
Feb 09, 2020, 8:47 pm IST

ফাইনালে নির্ধারিত ১০ ওভারে ৩০ রান খরচ করে ৪ উইকেট নিয়ে বোলিং শেষ করলেন রবি বিষ্ণোই।
Feb 09, 2020, 8:37 pm IST

৪৭ রানে আউট ইমন। আকাশ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
Feb 09, 2020, 8:37 pm IST

ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম! ইমনের উইকেট ছিনিয়ে নিলেন যশস্বী।
Feb 09, 2020, 8:15 pm IST

২৭ ওভার শেষে বাংলাদেশ ১২৬/৬।
Feb 09, 2020, 7:51 pm IST

বাংলাদেশ ১০২/৬। ক্র্যাম্পের চোট সারিয়ে ব্যাট করতে এলেন ইমন
Feb 09, 2020, 7:50 pm IST

বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন। সুশান্তের বাউন্সারে আউট অভিষেক। কার্তিক ত্যাগীর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন অভিষেক।
Feb 09, 2020, 7:34 pm IST

বাংলাদেশ ৮৫/৫
Feb 09, 2020, 7:34 pm IST

এবার উইকেট পেলেন সুশান্ত মিশ্র। সুশান্তের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন সামিম হোসেন। ৭ রান করে আউট হলেন।
Feb 09, 2020, 7:12 pm IST

জুড়েলের দুরন্ত স্টাম্পিং। ফের উইকেট পেলেন রবি বিষ্ণোই। সাদাত হুসেন ১ রান করে সাজঘরে ফিরলেন। বাংলাদেশ ৬৫/৪
Feb 09, 2020, 7:05 pm IST

৪ ওভারে ১১ রান খরচ করে বিষ্ণোই ৩ উইকেট নিলেন।
Feb 09, 2020, 7:01 pm IST

হৃদয় ০ রান করে আউট হলেন।বাংলাদেশ ৬৩/৩
Feb 09, 2020, 7:00 pm IST

বল হাতে আবার উইকেট বিষ্ণোইয়ের। এবার হৃদয়কে এলবিডব্লিউ আউট করলেন।
Feb 09, 2020, 6:52 pm IST

পায়ের মাসেলে ক্যাম্প ধরার জন্য মাঠ ছাড়লেন ইমন। ২৫ রানে করে অবসৃত ইমন।
Feb 09, 2020, 6:48 pm IST

৬২ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন।
Feb 09, 2020, 6:47 pm IST

তিন নম্বরে নেমে বোল্ড হাসান জয়। ৮ রানে করে ফিরলেন।
Feb 09, 2020, 6:47 pm IST

ফের বাংলাদেশের উইকেটের পতন। আবার উইকেট পেলেন রবি বিষ্ণোই।
Feb 09, 2020, 6:32 pm IST

১৭ রান করে কার্তিক ত্যাগীর হাতে ক্যাচ দিয়ে আউট তামিম।
Feb 09, 2020, 6:31 pm IST

৫০ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন।
Feb 09, 2020, 6:30 pm IST

রবি বিষ্ণোইকে বোলিংয়ে আনতেই বাংলাদেশের প্রথম উইকেটের পতন।
Feb 09, 2020, 6:29 pm IST

তামিম ১৭ ও ইমন ২১ রানে ব্যাটিং করছে।
Feb 09, 2020, 6:28 pm IST

রান তাড়়া করতে বাংলাদেশের ৫০ রানের ওপেনিং পার্টনারশিপ। ৮.২ স্কোরবোর্ডে পঞ্চাশ রান তুলল বাংলাদেশ।
Feb 09, 2020, 6:19 pm IST

৭ ওভার শেষে বাংলাদেশ ৩৯/০। চাপে ভারতীয় দল।
Feb 09, 2020, 5:56 pm IST

৩ ওভার শেষে বাংলাদেশ ২০/০
Feb 09, 2020, 5:51 pm IST

রান তাড়া করতে নেমে ২ ওভার শেষে বাংলাদেশ ১৮ রান করল।
Feb 09, 2020, 5:07 pm IST

ভারতকে ১৭৭ রানে অলআউট করল বাংলাদেশ। ম্যাচ জিততে বাংলাদেশকে ১৭৮ রান করতে হবে।
Feb 09, 2020, 5:00 pm IST

৪৬ ওভার শেষে ভারত ১৭৪/৯
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+