LIVE: পিঙ্ক বল টেস্টে ইডেনে আজ দ্বিতীয় দিনের খেলা, সেঞ্চুরি হাঁকালেন বিরাট

পিঙ্ক বল টেস্টে ইডেনে আজ দ্বিতীয় দিনের খেলা, ৫৯ রানে অপরাজিত রয়েছেন বিরাট, সেঞ্চুরি পূর্ণ করতে পারবেন কি?

খেলার দুনিয়ার সব আপডেটের জন্য চোখ রাখুন মাইখেল বাংলার স্পোর্টস লাইভে। ক্রিকেট থেকে ফুটবল, ব্যাডমিন্টন থেকে সাঁতার, খেলার দুনিয়ার সমস্ত আপডেট জেনে নিন এক ক্লিকেই

পিঙ্ক বল টেস্টে ইডেনে আজ দ্বিতীয় দিনের খেলা, সেঞ্চুরি হাঁকাতে পারবেন কি বিরাট

Nov 23, 2019, 5:59 pm IST

ভারতের হয়ে ইশান্ত দুটি উইকেট নিয়েছেন।
Nov 23, 2019, 5:58 pm IST

দ্বিতীয় ইনিংসে ৭ রানে ২ উইকেট হারিয়ে চা পান বিরতিতে গেল বাংলাদেশ।
Nov 23, 2019, 5:58 pm IST

এদিন চতুর্থ উইকেটে সচিন-সৌরভের ৪৪ ইনিংসে ২৬৯৫ রানের পার্টনারশিপের রেকর্ড ভাঙলেন কোহলি-রাহানে।
Nov 23, 2019, 5:58 pm IST

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। বিরাট-রাহানের আগে মিসবা ও ইউনিসের জুটি রয়েছেন। যারা ৫১ ইনিংসে ৩১৪৮ রান করেছিলেন।
Nov 23, 2019, 5:58 pm IST

এই পার্টনারশিপের সুবাদে চতুর্থ উইকেটে ৪২ ইনিংসে খেলে রেকর্ড ২৭৬৩ রান বিরাট-রাহানের।
Nov 23, 2019, 5:57 pm IST

অন্যদিকে শনিবার চতুর্থ উইকেটে বিরাট-রাহানে ৯৯ রান জুড়ে রেকর্ড করলেন।
Nov 23, 2019, 5:24 pm IST

দ্বিতীয় ইনিংসে ২৪১ রান তাড়া করছে বাংলাদেশ।
Nov 23, 2019, 5:24 pm IST

ইডেন পিঙ্ক টেস্টে প্রথম ইনিংসে ৩৪৭ রান তুলে ইনিংস ছাড়ল ভারত।
Nov 23, 2019, 4:12 pm IST

তাইজুল ইসলামের দুরন্ত ক্যাচ। ১৩৬ রান করে আউট হলেন বিরাট কোহলি।
Nov 23, 2019, 3:44 pm IST

ক্রিজে এলেন ইডেনের ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা।
Nov 23, 2019, 3:43 pm IST

লাঞ্চের পর প্রথম ওভারেই আবু জায়েদের বলে বোল্ড রবীন্দ্র জাদেজা।
Nov 23, 2019, 3:36 pm IST

ভারত- ২৮৯/৪, বাংলাদেশের বিরুদ্ধে লিড ১৮৩ রানের।
Nov 23, 2019, 3:35 pm IST

১৩০ রান করে লাঞ্চে গেলেন বিরাট। লাঞ্চ থেকে ফিরে বিরাটের ব্যাটে দুশো রান দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা।
Nov 23, 2019, 2:31 pm IST

বিরাটের সেঞ্চুরির আগে ৫১ রান করে আউট হন অজিঙ্ক রাহানে।
Nov 23, 2019, 2:30 pm IST

পিঙ্ক টেস্টে সেঞ্চুরি বিরাটের, কেরিয়ারে ২৭ তম টেস্ট সেঞ্চুরি
Nov 23, 2019, 1:40 pm IST

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে মার্কাস লাবুশানে ১৮৫ রান হাঁকিয়েছেন।
Nov 23, 2019, 1:40 pm IST

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম উইকেট নিলেন নাসিম শাহ। ওয়ার্নারকে আউট করে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম উইকেট নিলেন শাহ।
Nov 23, 2019, 1:39 pm IST

ইডেনে শতরান হাঁকানো থেকে ২০ রান দূরে বিরাট কোহলি।
Nov 23, 2019, 1:11 pm IST

দ্বিতীয় দিনের খেলা শুরু। ভারতের হয়ে ক্রিজে বিরাট ও অজিঙ্ক রাহানে। ইডেন গার্ডেন্স ভরপুর।
Nov 23, 2019, 11:49 am IST

ভারতীয় ক্রীড়াপিপাসুরা যখন পিঙ্ক টেস্টের ক্রিকেট উৎসব নিয়ে মেতে,তখন বক্সিংয়ে জয়জয়কার বিজেন্দরের। পেশাদার বক্সিং কেরিয়ারে টানা ১২তম বাউট জিতে নিলেন বিজেন্দর।
Nov 23, 2019, 11:01 am IST

পিঙ্ক টেস্টে রিসার্ভ কিপার হিসেবে দলে ছিলেন পন্থ। তাঁর পরিবর্তে দলে যোগ দিতে চলেছেন ভারতীয় এ দলের হয়ে খেলা অন্ধ্রপ্রদেশের কিপার শিখর ভরত।
Nov 23, 2019, 11:00 am IST

অন্যদিকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ঋষভ পন্থকে ছেড়ে দিল ভারতীয় দল।
Nov 23, 2019, 10:59 am IST

প্রথম দিন ৫৯ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। এদিন ইডেনে সেঞ্চুরি পূর্ণ করতে পারবেন কি বিরাট?
Nov 23, 2019, 10:59 am IST

পিঙ্ক বল টেস্টের আজ দ্বিতীয় দিন। খেলা শুরু দুপুর ১টায়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+