Litton Das: ব্যাট হাতে রেকর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রাত্য লিটনের, মুখ খুললেন দল নির্বাচন নিয়েও

শাকিব আল হাসানের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সুযোগ হয়নি লিটন দাসের। ১৫ জনের প্রাথমিক দলে লিটন ব্রাত্যই থেকেছেন। কিন্তু দলে সুযোগ না পাওয়ার পরই ব্যাট হাতে জ্বলে উঠলেন এবং রেকর্ড সৃষ্টি করলেন। সেইসঙ্গে দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।
সকালে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পরার পর রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিধ্বংসী পারফরম্যান্স করলেন লিটন দাস। রাজশাহী দলের বিরুদ্ধে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত শতরানই করলেন না একইসঙ্গে রেকর্ডও গরলেন।

পুরুষদের টি২০ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাদে মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকিয়েছেন লিটন। ৪৪ রান শতরান পূরণ করেন লিটন। ৮টি চার ও ৭ ছক্কায় সাজানো ছিল লিটনের ইনিংস। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরান করেছিলেন পারভেজ হোসেন ইমন। তিনি ৪২ বলে শতরান করেছিলেন।

লিটনের দুরন্ত ইনিংসের সৌজন্যে বাংলাদেশ প্রিমিয়র লিগের ইতিহাসে সর্বোচ্চ রান ( ২০ ওভারে ২৫৪)তুলে ফেলল ঢাকা ক্যাপিটালস। তানজিদ হাসানের সঙ্গে জুটি বেঁধে ১১৭ বলে যে ২৪১ রান যুক্ত করেন লিটন দাস, এটা পুরুষদের টি-২০তে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ।

দুরন্ত পারফরম্যান্সের পরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুলেছেন লিটন। তাঁর কথায়, আমার কারও কাছে কিছু প্রমাণ করার নেই। কাউকে কিছু প্রমাণ করার ইচ্ছেও নেই। আমি এই সব নিয়ে বেশি কিছু ভাবি না। নিজের খেলাকে কীভাবে আরও উন্নত করতে পারি সেটা নিয়েই ভাবি। শেষের বেশ কয়েকটা ম্যাচে আমি প্রত্যাশা অনুসারে খেলতে পারছিলাম না। আজ যেরকম খেললাম, বলতে পারব না পরের ম্যাচেও একইভাবে খেলতে পারব বলে। তবে আমি ধারাবাহিক থাকার চেষ্টা করব।

একইসঙ্গে লিটন বলেন, নির্বাচকরা আমাকে বাদ দেওয়া নিয়ে সরাসরি কিছু বলেননি। আমি সংবাদ মাধ্যম থেকে জেনেছি আমার দলে সুযোগ না পাওয়ার কারণ, পারফরম্যান্স করতে না পারার জন্যই আমার দলে জায়গা হয়নি। বাংলাদেশ দলে লিটন সুযোগ না পাওয়ায় হিন্দু সম্প্রদায়ের ক্রিকেটার একমাত্র সৌম্য সরকার।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে লিটন দাস ওডিআই ফর্ম্যাটে ভালো খেলতে পারছিলেন না। শেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রান নেই। শেষবার অর্ধশতরান করেছেন গত ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুণেতে। এরপর ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস কোনও নেই বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে করেছিলেন ২৩ ও ৩৬।টি২০ সিরিজ তার নেতৃত্বে বাংলাদেশ জয়লাভ করেছে। কিন্তু লিটনের ব্যাট যথারীতি ব্যর্থ। সর্বোচ্চ ছিল ১৪ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+