Retirement Reversed: তামিম ছাড়াও বহু তারকা অবসর ভেঙে মাঠে ফিরেছেন, ভারতের ক্রিকেটারও তালিকায়
Retirement Reversed: একদিনের আন্তর্জাতিকে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল অবসর ঘোষণার পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তক্ষেপ করতে হয়। এশিয়া কাপে নেতৃত্ব দেবেন তামিম।
তবে তামিমই একা নন। বিশ্ব ক্রিকেটের বহু তারকাই অবসর ভেঙে মাঠে ফিরেছেন। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকায় কারা রয়েছেন।

পাকিস্তানের একাধিক ক্রিকেটার অবসর ভেঙে মাঠে ফিরেছেন। ইমরান খান ১৯৮৭ সালের বিশ্বকাপের পর অবসর ঘোষণা করে দিয়েছিলেন। তৎকালীন পাক প্রেসিডেন্ট জিয়া-উল হকের অনুরোধে অবসর ভাঙেন ১৯৯২ সালে, সেই বছর অধিনায়ক হিসেবে জেতেন বিশ্বকাপও। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর অনুরোধে অবসর ঘোষণার ১০ দিন পর অবসর ভাঙেন জাভেদ মিঁয়াদাদ।

পাকিস্তানের শাহিদ আফ্রিদি ২০০৬ সালে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন, পরে অবসর ভেঙে অধিনায়ক হিসেবে ফেরেন ২০১০ সালে। একটি টেস্ট খেলে ফের অবসর নেন। এরপর ২০১১ সালের বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নেন। যদিও ওই বছরই ফের ওডিআই ফরম্যাটে অবসর ভাঙেন। ২০১৫-র বিশ্বকাপ খেলেন।

ওয়েস্ট ইন্ডিজের ডোয়েইন ব্র্যাভো অবসর ঘোষণা করেছিলেন ২০১৮ সালে, অবশ্য তিনিও অবসর ভাঙেন ২০২০ সালে। জিম্বাবোয়ের ব্র্যান্ডন টেলর ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন, তিনি ফের ক্রিকেট মাঠে ফেরেন ২০১৭ সালে।

ইংল্যান্ডের মঈন আলি টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন ২০২১ সালে। তিনি চলতি বছরই অবসর ভেঙে অ্যাশেজ সিরিজ খেলছেন। ইংল্যান্ডের কেভিন পিটারসেন ২০১১ সালে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক থেকে ২০১১ সালে অবসর নিয়ে ওই বছরই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষ ২০২২ সালে অবসর ঘোষণার ১০ দিন পর অবসর ভেঙেছেন।

ভারতের অম্বাতি রায়ুডু ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। যদিও ওই বছরই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। এবারের আইপিএলের শেষে রায়ুডু সব ধরনের ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন। অবসর ভেঙে মাঠে ফেরার নজির রয়েছে বব সিম্পসন, কার্ল হুপার, গ্রান্ট ফ্লাওয়ার, স্টিভ টিকোলোর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications