ওয়ান ডে-তে ওয়েস্টে ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক কারা, তালিকায় বড় নাম
ওয়ান ডে-তে ওয়েস্টে ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক কারা, তালিকায় বড় নাম
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়াশ আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বুধবার সিরিজের প্রথম ওয়ান ডে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে দেখে নেওয়া যাক ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে নীল জার্সিতে সর্বাধিক রান সংগ্রহ করেছেন কারা। প্রথম তিন জনের নাম জেনে নিন।

তৃতীয় মহেন্দ্র সিং ধোনি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯টি ম্যাচে ৫৩২ রান সংগ্রহ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তথা সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৭টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাহি। ৪৮-র গড়ে রান করার পাশাপাশি ভিভ-লারার দেশের বিরুদ্ধে তিনটি অর্ধ শতরানের মালিক এমএস।

দ্বিতীয় যুবরাজ সিং
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭টি ওয়ান ডে খেলার সুযোগ পেয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। ৩৭-র গড়ে ৫৫৫ রান করেছেন। ২০১১ সালের বিশ্বকাপে ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে অসুস্থ অবস্থায় সেই বিখ্যাত শতরান ছাড়া তিনটি অর্ধ শতরানও রয়েছে যুবির।

প্রথম বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান সংগ্রাহকের তালিকার শীর্ষ রয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাত্র ১৫টি ওয়ান ডে-তে ৪৫.৪৬-র গড়ে ৫৯১ রান করেছেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে একের অধিক সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ব্যাটসম্যানের নামও অধিনায়ক কোহলি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications