বিরাট থেকে হার্দিক, ভারতীয় ক্রিকেটারদের মূল্যবান বাড়িগুলি সম্পর্কে কোনও ধারণা আছে কি?
বিরাট থেকে হার্দিক, ভারতীয় ক্রিকেটারদের মূল্যবান বাড়িগুলি সম্পর্কে কোনও ধারণা আছে কি?
বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে টেস্ট খেলার জন্য প্রস্তুত হতে চলেছে। শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলবে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই দুই সিরিজের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। প্রিয় তারকাদের জন্য গলা ফাটাতে তৈরি থাকবেন ফ্যানরা। সেই আবহে দেশের ক্রিকেটারদের মূল্যবান বাড়িগুলি সম্পর্কে ধারণা করে নিন।

হার্দিক পান্ডিয়া
বর্তমানে সপরিবারে মুম্বইয়ে থাকেন হার্দিক পান্ডিয়া। তবে ভদোদরায় ভারতীয় অল রাউন্ডারের পেন্ট হাউস রয়েছে, তা দেখলে ভিরমি খেতে হবে। ৬ হাজার স্কোয়ার ফিট এলাকার ওপর দাঁড়িয়ে থাকা ওই বাড়ির বাজারদর ৩.৬ কোটি টাকা বলে জানানো হয়েছে।

রবীন্দ্র জাদেজা
ভারতীয় অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাও কারও থেকে কোনও অংশে কম যান না। গুজরাতের জামনগরে একটি প্রাসাদ প্রমাণ বাংলো তৈরি করেছেন জাড্ডু। যার বাজরদর ১০ কোটি টাকা। 'রয়্যাল নবঘন' নামক ওই বাড়িটি জামনগরের অন্যতম আকর্ষণও বটেয

সৌরভ গঙ্গোপাধ্যায়
কলকাতার বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বনেদি বাড়িটি শহরের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু তার দাম জানলে চমকে যাবেন। ৪৫ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বিসিসিআই সভাপতির পৈতৃক বাড়িটির বাজারদর ১০ কোটি টাকা। সপরিবারে এই বাড়িতেই থাকেন মহারাজ।

সুরেশ রায়না
২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য সুরেশ রায়না এ তালিকার সপ্তম স্থান দখল করেছেন। গাজিয়াবাদের রাজ নগরে গর্বিত ভঙ্গিতে মাথা তুলে দাঁড়িয়ে চিন্না থালার অট্টালিকা। যার বাজারদর ১৮ কোটি টাকা। বাড়ির ভিতরের কারুকার্য দেখার মতো।

সুনীল গাভাসকর
মু্ম্বইয়ের বাড়ির পাশাপাশি গোয়ায় রাজপ্রাসাদের মতো ভিলা কিনেছেন সুনীল গাভাসকর। ৫ হাজার স্কোয়ার ফিট জায়গার ওপর গড়ে ওঠা ওই বাড়িতে সুইমিং পুল সহ বিলাস-বাসনের কার্যত সবকিছুই মজুত রয়েছে। গোয়ার ওই ইসপ্রাভা ভিলার দাম ২০ কোটি টাকা।

রোহিত শর্মা
মুম্বইয়ের ওরলিতে একটি দুর্দান্ত অ্যাপার্টমেন্টের মালিক রোহিত শর্মা। ৬ হাজার স্কোয়ার ফিট এলাকার ওপর দাঁড়িয়ে থাকা আহুজা টাওয়ারের ২৯তম তলে রয়েছে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের প্রাসাদ সম বাসস্থানটি। চারটি বেডরুম ও ২৭০ ডিগ্রি ভিউ সহ এই অ্যাপার্টমেন্টের দাম ৩০ কোটি টাকা।

সচিন তেন্ডুলকর
বাইরে থেকে দেখে বোঝা না গেলেও সচিন তেন্ডুলকরের বান্দ্রার বাড়ির দর বাকিদের টেক্কা দেবে। সপরিবারে ওই বাড়িতেই থাকেনল মাস্টার ব্লাস্টার। যার দাম ৩৮ কোটি টাকা। ২০০৭ সালে এই বাংলোটি কিনেছিলেন সচিন। ১৯২৬ সালের প্যারিসের এক পরিবার 'দোরাব ভিলা' তৈরি করেছিল।

যুবরাজ সিং
মুম্বইয়ের ওরলিতে একটি অ্যাপার্টমেন্টের মালিক যুবরাজ সিং। ১৬ হাজার স্কোয়ার ফুট জায়গার ওপর দাঁড়িয়ে থাকা ওমকার টাওয়ারস ১৯৭৩-র ২৯ তলায় থাকেন যুবরাজ। যার বাজারদর ৬৪ কোটি টাকা।

বিরাট কোহলি
মু্ম্বইয়ে দুটি সম্পত্তি থাকা সত্ত্বেও গুরুগ্রামে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বিরাট কোহলি। ৫০০ স্কোয়ার ইয়ার্ডের ওপর দাঁড়িয়ে থাকা ওই বাড়িতে মাঝেই মাঝেই পরিবারকে নিয়ে ছুটি কাটাতে চলে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক। ডিএলএফ ফেজ ওয়ানের ওই বাংলোর দাম ৮০ কোটি টাকা। মুম্বইয়ের ওমকার টাওয়ার ১৯৭৩-এর ৩৫ তলার যে অ্যাপার্টমেন্টে বিরাট থাকেন, তার দামও ৩৪ কোটি টাকা।

এমএস ধোনি
সব রকম সুযোগ সুবিধায় পূর্ণ এমএস ধোনির রাঁচির ফার্ম হাউসের দাম গুনে শেষ করা যাবে না। ৭ একর জায়গার ওপর মাথা তুলে দাঁড়িয়ে থাকা প্রাক্তন ভারতীয় অধিনায়কের এই বাড়ির দাম ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications