IPL 2025: অভিষেক পোড়েল থেকে মহম্মদ শামি, আসন্ন আইপিএলে বাংলার মুখ কারা? দেখুন তালিকা

আইপিএলে বাঙালি ক্রিকেটারদের দূরবীন দিয়ে খুঁজতে হয়। বিগত কয়েক বছরে এই বাক্যটা মিথ হয়ে গিয়েছে। কেকেআরে বাংলা দলের ক্রিকেটাররা ব্রাত্য থাকেন বছরের পর বছর ধরেই। আসন্ন আইপিএলে বাংলা দলের কোন ক্রিকেটারদের খেলতে যাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিগত কয়েক বছর ধরেই আইপিএলে বাংলার প্রতিনিধিদের সংখ্যা বেশ কম। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি বা শাহবাজ আহমেদরাই খেলতেন বিভিন্ন দলের হয়ে । তবে গত মরশুমে সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অভিষেক পোড়েল, মুকেশ কুমার , আকাশ দীপরা।

IPL

এবার আইপিএল নিমালের আগেই চমক দেন অভিষেক পোড়েল। চন্দননগরের এই বঙ্গ সন্তানকে দিল্লি ক্যাপিটালস রিটেন করে নেয়। আন ক্যাপড ক্রিকেটার হিসাবে অভিষেক পোড়েলকে চার কোটি টাকাতেই দলে রেখে নেয় দিল্লি ক্যাপিটালস। শামি সহ বাংলার সব ক্রি্কেটারদের তাদের ফ্র্যাঞ্চাইজিগুলি ছেড়ে দিলেও একমাত্র ব্যতিক্রম ছিলেন অভিষেক পোড়েল। ২০২৪ সালে ঋষভ পন্থের অনুপস্থিতিতে অভিষেক পোড়েল দিল্লি দলের হয়ে কিপিং করেন। এবার দলে কেএল রাহুল আছেন, ফলে অভিষেক পোড়েলকে কিন্তু দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে থাকতে হবে।

দ্বিতীয় নাম মহম্মদ শামি। তাঁকে রিটেন না খানিকটা চমকে দেয় গুজরাত। এমনকি নিলামেও তাঁকে গুজরাত নেয়নি। তবে ১০ কোটি টাকায় সানরাইজার্সে গিয়েছেন বাংলা তথা ভারতীয় দলের তারকা পেসার। আরও এক পেসার আকাশদীপকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় নিলামে। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ, আকাশদীপকে নিয়েছে ৮ কোটিতে।

নিলাম রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে মুকেশ কুমারকে ধরে রেখেছে দিল্লি। নিলামে প্রথমে তাঁকে ৬ কোটিতে পেয়ে যায় পাঞ্জাব। কিন্তু দিল্লি আরটিএম ব্যবহার করে তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত ৮ কোটিতে দিল্লি দলে পায় মুকেশকে। নিলামে শাহবাজ আহমেদের জন্য দর হাঁকায়া লখনউ। ২ কোটি ৪০ লক্ষ টাকায় বাংলার এই ক্রিকেটারকে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল

Take a Poll

সব মিলিয়ে বাংলার হয়ে খেলা মোট ১৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন নিলামে। দল পেলেন ৪ জন। চারজনই ভালো দর পেয়েছেন। অভিষেক পোড়েলকে আগেই রিটেন করেছে দিল্লি। ফলে এবার আইপিএলে বাংলার মুখ ৫। তবে কেকেআর দল কোনও বাঙালি ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি। ঋদ্ধিমান সাহাকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল নাইটরা। কিন্তু ঋদ্ধি তা গ্রহণ করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+