জাতীয় দলে সুযোগ না পেয়েও আইপিএলে হ্যাটট্রিক করা ভারতীয় ক্রিকেটার কারা

জাতীয় দলে সুযোগ না পেয়েও আইপিএলে হ্যাটট্রিক করা ভারতীয় ক্রিকেটার কারা

করোনা ভাইরাসের আবহে আর কয়েক দিন পর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও আরও এক ঝাঁক রেকর্ডের ভাঙাগড়া দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। তেমনই এক রেকর্ডের কথা এই লেখনিতে উল্লেখ করা হয়েছে। জাতীয় দলে সুযোগ না পেয়েও আইপিএলে হ্যাটট্রিক করা ভারতীয় ক্রিকেটারদের নাম তুলে ধরা হয়েছে।

অজিত চান্ডিলা

অজিত চান্ডিলা

২০১২ সালের আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন অজিত চান্ডিলা। রাজস্থান রয়্যালসের জার্সিতে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে তিনি এই কীর্তি গড়েছিলেন। জেসি রাইডার, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রবিন উথাপ্পার উইকেট পরপর নিয়েছিলেন চান্ডিলা। ওই ম্যাচে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছিল এই ভারতীয় ক্রিকেটারের।

প্রবীণ তাম্বে

প্রবীণ তাম্বে

ভারতীয় দলে সুযোগ না পাওয়া সত্ত্বেও ২০১৪ সালের আইপিএলে হ্যাটট্রিক নিয়েছিলেন স্পিনার প্রবীণ তাম্বে। রাজস্থান রয়্যালসের জার্সিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন প্রবীণ ক্রিকেটার। মনীশ পান্ডে, ইউসুফ পাঠান ও রায়ান ডেসকাটের উইকেট নিয়েছিলেন তাম্বে।

শ্রেয়স গোপাল

শ্রেয়স গোপাল

২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হ্যাটট্রিক নিয়েছিলেন স্পিনার শ্রেয়স গোপাল। রাজস্থান রয়্যালসের জার্সিতে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স ও মার্নাস স্টোইনিসের উইকেট পরপর নিয়েছিলেন গোপাল। যদিও এখনও ভারতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন শ্রেয়স।

আইপিএলে হ্যাটট্রিক

আইপিএলে হ্যাটট্রিক

আইপিএলের ১২টি মরশুম মিলিয়ে মোট ১৯টি হ্যাটট্রিক হয়েছে। প্রথম হ্যাটট্রিক নিয়েছিলেন ভারতের প্রাক্তন পেসার লক্ষ্মীপতি বালাজি। টু্র্নামেন্টে সর্বাধিক তিনবার হ্যাটট্রিক নিয়েছেন ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+