আইপিএল-র ইতিহাসে পাঁচ জন দামী ক্রিকেটারের নাম জেনে নিন

আইপিএল-র ইতিহাসে পাঁচ জন দামী ক্রিকেটারের নাম জেনে নিন

১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএল-র নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। কয়েক দিন আগেই বন্ধ হয়েছে টুর্নামেন্টের ট্রেডিং উইন্ডো। তার আগে আইপিএল-র ইতিহাসে পাঁচ দামী ক্রিকেটারের নাম জেনে নেওয়া যাক। তালিকায় ভারতীয়দের জয়জয়কার।

সিন্ধু জল চুক্তি নিয়ে বৈঠক

সিন্ধু জল চুক্তি নিয়ে বৈঠক

সিন্ধু জল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। এদিন বেলা ১২টা নাগাদ বৈঠক হওয়ার কথা। সিন্ধু জল চুক্তি ১৯৬০ সালের পাকিস্তান ও ভারতের মধ্যে সাক্ষর হয়েছিল। চুক্তি অনুযায়ী ভারতের এই নদীগুলির জল পাকিস্তানকে সরবরাহ করা হবে। ভারত মাত্র ২০ শতাংশ জল ব্যবহার করতে পারবে।

শীর্ষে যুবরাজ সিং

শীর্ষে যুবরাজ সিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-র ইতিহাসে দামী ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় লেজেন্ড যুবরাজ সিং। ২০১৫ সালে ১৬ কোটি টাকার বিনিময়ে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) গিয়েছিলেন যুবি। যদিও ওই আইপিএল-এ মাত্র ২৪৮ রান করেছিলেন বাঁ-হাতি। লিগ তালিকায় সাত নম্বর স্থানে শেষ করেছিল দিল্লি।

জাতিসংঘে সুষমা

জাতিসংঘে সুষমা

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখবেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। জম্মু ও কাশ্মীরের উরিতে সন্ত্রাসবাদী হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের তপ্ত হয়ে উঠেছে। হামলাকারী জঙ্গিরা যে পাকিস্তান থেকেই এদেশে এসে সীমান্ত পেরিয়ে হামলা চালিয়েছে, সেই প্রমাণ জাতিসংঘের মঞ্চে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দেবেন বলে মনে করা হচ্ছে।

বেন স্টোকস দ্বিতীয়

বেন স্টোকস দ্বিতীয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-র ইতিহাসে দামী ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস। ২০১৭ সালের আইপিএলে তাঁকে ১৪.৫ কোটি টাকায় কিনেছিল রাইজিং পুনে সুপার জায়েন্ট (এখন সেই দলের অস্বিত্ব নেই)। ওই টুর্নামেন্টের ১২টি ম্যাচে ৩১৬ রান ও ১২টি উইকেট নিয়েছিলেন স্টোকস। সেবার আইপিএল-র সবচেয়ে মূল্যবান ক্রিকেটারও হয়েছিলেন তিনি।

সাহাবুদ্দিনের জামিন নিয়ে মামলা

সাহাবুদ্দিনের জামিন নিয়ে মামলা

বিহারের আরজেডি নেতা সাহাবুদ্দিনের জামিন খারিজ করা যায় কিনা তা নিয়ে এদিন শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। নানা মামলায় জেল খাটা সাহাবুদ্দিন জামিনে মুক্তি পাওয়া নিয়ে যেমন হইচই হয়েছে, তেমনই তার পাশে আরজেডি নেতা ও ফেরার অপরাধীদের থাকা নিয়েও বিস্তর সমালোচনা শুরু হয়েছে।

তিনে ফের যুবি

তিনে ফের যুবি

২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাব থেকে ১৪ কোটি টাকায় রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যান ভারতের প্রাক্তন বাঁ-হাতি অল রাউন্ডার যুবরাজ সিং। যা এখনও পর্যন্ত আইপিএল-র ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ওই মরশুমে আরসিবি-র হয়ে ৩৭৬ রান করেছিলেন যুবি। টুর্নামেন্টে ২৮টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

মনমোহন সিংয়ের জন্মদিন

মনমোহন সিংয়ের জন্মদিন

এদিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৩২ সালের এইদিনে অবিভক্ত পাকিস্তানের গাহ প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

চারে কার্তিক ও স্টোকস

চারে কার্তিক ও স্টোকস

ভারতীয় তারকা তথা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক, ১২.৫ কোটি টাকার বিনিময়ে ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলসে গিয়েছিলেন। ওই মরশুমে কার্তিকের ব্যাট থেকে ৩২৫ রান এসেছিল।

২০১৮ সালের আইপিএলে রাইজিং পুনে সুপার জায়েন্ট থেকে ১২.৫ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালসে গিয়েছিলেন ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস। ওই মরশুমে ১৩টি ম্যাচে ১৯৬ রান করার পাশাপাশি ৮টি উইকেটও নেন স্টোকস।

জমি নিয়ে হিডকোর সামনে বিক্ষোভ

জমি নিয়ে হিডকোর সামনে বিক্ষোভ

পাঁচ জমি আন্দোলনকারীকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। হিডকোর অফিসের সামনে বিক্ষোভের ঘটনায় তাঁদের গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির পর উত্তপ্ত এলাকা। হিডকোর দফতরে ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে আন্দালনকারীদের পক্ষ থেকে। বিক্ষোভ সামাল দিতে প্রস্তুত র‍্যাফ, কমব্যাট ফোর্সও। উত্তেজনা সল্টলেকে। উল্লেখ্য, রাজারহাট-নিউটাউনে জমি ফেরতের দাবিতে সম্প্রতি আন্দোলনে সামিল হন অনিচ্ছুক কৃষকরা। হিডকোর অফিস ঘেরাও করে দাবিপত্র পেশ করেছিলেন তাঁরা।

হাঁটু ভাঙার ফতোয়া কেষ্টর

হাঁটু ভাঙার ফতোয়া কেষ্টর

এবার দলীয় কর্মীদের উদ্দেশে ফতোয়া জারি করলেন অনুব্রত মণ্ডল। রবিবার তৃণমূলকর্মীদের হাঁটু ভাঙার নিদান দিলেন তিনি। বীরভূম জেলা তৃণমূলের সভাপতির রবিবার মঙ্গলকোটে এক সভায় বলেন, তোলাবাজি করলে কোনওভাবেই রেয়াত নয়। যে নেতা-কর্মী তোলাবাজির ঘটনায় জড়িত থাকবে, তার হাঁটু ভেঙে দেওয়া হবে। এর আগে বিরোধীদের বিরুদ্ধে নানারকম তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভালো ছেলে'। এবার নিজের দলে নেতা-কর্মীদেরই হুমকি দিয়ে বসলেন মুখ্যমন্ত্রীর সেই প্রিয় পাত্র।

খাগড়াগড় কাণ্ডে জড়িত জঙ্গি গ্রেফতার

খাগড়াগড় কাণ্ডে জড়িত জঙ্গি গ্রেফতার

জঙ্গি-যোগ সন্দেহে শিলচর থেকে গ্রেফতার করা হল একজনকে। রবিবার রাতে এসটিএফ জবিরুল ইসলামকে গ্রেফতার করে। ধৃত জবিরুল খাগড়াগড় কাণ্ডে জড়িত থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। তাকে জেরা করে আরও পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতরা সবাই জামাত-উল-মুজাহিদিন গোষ্ঠীর জঙ্গি বলে দাবি এসিটিএফের। জবিরুলের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ হাজার টাকার জালনোট।

ইন্টারসিটি এক্সপ্রেস

ইন্টারসিটি এক্সপ্রেস

ইন্টারসিটি এক্সপ্রেস আগুন লেগে আতঙ্ক ছড়াল। ধানবাদ-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসের এস-৫ কামরায় আচমকাই আগুন ধরে যায়। চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে। সোমবার আসানসোলের ঘটনা। বরাকর স্টেশনে থামানো হয় ট্রেনটি। এস-৫ কামরা থেকে যাত্রীদের নামিয়ে অন্য কামরায় তুলে দেওয়া হয়। কামরাটিকে বিচ্ছিন্ন করতে ঘটনাস্থলে যান বিশেষজ্ঞরা। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন।

মুর্শিদাবাদ সফরে মমতা

মুর্শিদাবাদ সফরে মমতা

মুর্শিদাবাদের নবাব-গড়ে পতন ঘটেছে অধীর-দুর্গের। অধীর-সাম্রাজ্যের পতনের পরই আজ মুর্শিদাবাদে বিজয়-সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেই প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়েই তিনি নেবেন যুদ্ধ-জয়ের আস্বাদন।

সিন্ধু জল চুক্তির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ

সিন্ধু জল চুক্তির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ

সিন্ধু জল চুক্তির সাংবিধানিক বৈধতাতে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করলেন এক আইনজীবী। এই জল চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে হয়। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খান এই চুক্তি সাক্ষর করেন। মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাঙ্ক।

জাপানে ভূমিকম্প

জাপানে ভূমিকম্প

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। এদিন দক্ষিণ জাপানে কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। তবে এখনও পর্যন্ত সুনামির কোনও আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে।

কানপুরের ৫০০তম টেস্ট জয়ী ভারত

কানপুরের ৫০০তম টেস্ট জয়ী ভারত

কানপুরের ৫০০তম টেস্ট ১৯৭ রানে জিতে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে কিউয়ি ব্যাটিংয়ে ধস নামান রবি অশ্বিন। তিনি নেন ৬ উইকেট। এছাড়া মহম্মদ শামিও ২ উইকেট নেন। ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেতাব পেলেন রবীন্দ্র জাদেজা। একইসঙ্গে পাকিস্তানের সঙ্গে টেস্ট ক্রমতালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠে এল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+