আন্তর্জাতিক বাম-হাতি দিবসে আইপিএল সেরা বাঁ-হাতি বোলরদের তালিকা

আন্তর্জাতিক বাম-হাতি দিবসে আইপিএল সেরা বাঁ-হাতি বোলরদের তালিকা

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল মহারণ শুরু হওয়ার অপেক্ষা। ব্যাটসম্যান ও বোলারদের তুল্যমূল্য লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। সেই অপেক্ষার মধ্যে আন্তর্জাতিক বাঁ-হাতি দিবসে আইপিএল সেরা বাম হাতি বোলারদের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

টিম ইন্ডিয়ার সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা আইপিএলেও অপ্রতিরোধ্য। টুর্নামেন্টে ১৭০টি ম্যাচ খেলে ১০৮টি উইকেট নিয়ে তিনি বাঁ-হাতি বোলারদের মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করছেন। আইপিএলে জাদেজার বোলিং ইকোনমি রেট ৭.৫৭।

আশিস নেহেরা

আশিস নেহেরা

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার আশিস নেহেরা। আইপিএলে ৮৮টি ম্যাচ খেলে তিনি ১০৬টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে তাঁর বোলিং ইকোনমি রেট ৭.৮৪। ২০১৭ সালে শেষ আইপিএল ম্যাচ খেলেন আশিস।

জাহির খান

জাহির খান

ভারতের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার জাহির খান আইপিএল সেরা বাঁ-হাতি বোলাদের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন। টুর্নামেন্টে ১০০টি ম্যাচ খেলে ১০২টি উইকেট নিয়েছেন জাহির। আইপিএলে তাঁর বোলিং ইকোনমি রেট ৭.৫৮। ২০১৭ সালে শেষ বার আইপিএলে দেখা যায় কিংবদন্তি জাহিরকে।

আরপি সিং

আরপি সিং

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার আরপি সিং তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। আইপিএলে ৮২টি ম্যাচ খেলে ৯০টি উইকেট নিয়েছেন আরপি। টুর্নামেন্টে তাঁর ইকোনমি রেট ৭.৯০। ২০১৬ সালে শেষ আইপিএল ম্যাচ খেলেন আরপি।

প্রজ্ঞান ওঝা

প্রজ্ঞান ওঝা

দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা আইপিএলে ৯২টি ম্যাচ খেলে ৮৯টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে তাঁর বোলিং ইকোনমি রেট অন্যান্যদের থেকে ভালো হলেও ওঝাকে তালিকার পঞ্চম স্থানেই থাকতে হচ্ছে। ২০১৫ সালে শেষ আইপিএল ম্যাচ খেলান প্রজ্ঞান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+