ফাইনালে কে কী পুরস্কার পেলেন, দেখে নিন সম্পূর্ণ তালিকা
রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে তুলল চেন্নাই সুপার কিংস।
রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে তুলল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে মাত্র ৫৭ বলে ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে একার হাতে জয় এনে দিলেন শ্যেন ওয়াটসন। হায়দরাবাদ কোনও সুযোগই পেল না চেন্নাইকে আটকে রাখার। ৯ বল বাকী থাকতেই জয় তুলে নিল চেন্নাই। এদিন ফাইনালে কে কোন পুরস্কার পেলেন দেখে নেওয়া যাক একনজরে।

ফাইনালে পারফেক্ট ক্যাচ ধরার পুরস্কার পেলেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না।
সুপার স্ট্রাইকারের পুরস্কার পেলেন ফাইনালে শতরান করা শ্যেন ওয়াটসন।
ফাইনালে স্টাইলিশ প্লেয়ারের পুরস্কার পেলেন চেন্নাইয়ের লুঙ্গি এনগিডি।
স্টার প্লাস নয়ি সোচ পুরস্কার জিতলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ম্যাচের সেরার পুরস্কার পেলেন শ্যেন ওয়াটসন।












Click it and Unblock the Notifications