জামাইকার বিরুদ্ধে জোড়া গোল, আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস রচনা করলেন লিওনেল মেসি

জামাইকার বিরুদ্ধে দুই গোল, আর্জেন্টিনার জার্সিতে নতুন নজির তৈরি করলেন লিওনেল মেসি

আর্জেন্টিনার জার্সিতে নয়া নজির তৈরি করলেন লিওনেল মেসি। নিউজার্সিতে জমাইকাকে ৩-০ গোলে হারানোর সঙ্গেই নতুন রেকর্ড অর্জন করেন মেসি। পাশাপাশি বিশ্বকাপের আগে শেষ দুই ফ্রেন্ডলি ম্যাচের দু'টিতেই জয় তুলে নেওয়ার ফলে অপরাজিত তকমাও ধরে রাখল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জার্সিতে শততম জয় মেসির:

আর্জেন্টিনার জার্সিতে শততম জয় মেসির:

নিউ জার্সি'র রেড বুল এরিনায় জামাইকাকে ৩-০ ব্যবধানে হারানোর সঙ্গেই দেশের জার্সি গায়ে ১০০টি জয় অর্জন করলেন মেসি। শততম জয়ের ম্যাচে দুই গোল রয়েছে ফুটবল যবরাজের। জোড়া গোলের ফলে দেশের হয়ে ১৬৪ ম্যাচে ৯০টি গোল করে ফেললেন লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধে নেমে জোড়া গোল:

দ্বিতীয়ার্ধে নেমে জোড়া গোল:

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে লিওনেল মেসিকে প্রথম একাদশে না রেখে কিছুটা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল স্কোলানি। দ্বিতীয়ার্ধে নামান মহাতারকাকে। মাঠে নামতেই মেসি ম্যাজিকে বিভোর গোটা স্টেডিয়াম সহ টেলিভিশনের পর্দায় চোখ রাখা ফুটবলপ্রমীরা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন লিওনেল মেসি। গোল দুইটি আসে ৮৬ মিনিটে এবং দ্বিতীয় গোলটি তিনি করেন ৮৯ মিনিটে। জিওভানি লো সেলসোর পাস থেকে প্রথম গোলটি করেন মেসি, দ্বিতীয় গোলটি তিনি করেন ফ্রি-কিক থেকে।

টানা ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা:

টানা ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা:

এই ম্যাচে জয়ের ফলে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা। ২০১৮ থেকে ২০২২-এর মধ্যে ইতালি সর্বাধিক ৩৭ ম্যাচ অপরাজিত ছিল। সেই রেকর্ড অর্জন করতে আর্জেন্টিনার আর এই দুইটি জয় বাকি। এর আগের ম্যাচে হান্ডুরাসকেও ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। জামাইকার বিরুদ্ধে ৩-০ গোলে আর্জেন্টিনার এই জয়ের মধ্যে একটি গোল রয়েছে জুলিয়ান আলভারেজের। লাউতারো মার্টিনেজের পাস থেকে গোলটি করেন তিনি।

মেসিকে ছুঁতে বারবার স্টেডিয়ামে নেমে পরেন সমর্থকেরা:

মেসিকে ছুঁতে বারবার স্টেডিয়ামে নেমে পরেন সমর্থকেরা:

এ দিন লিওনেল মেসিকে ছুঁতে পারার জন্য এবং তাঁর থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য তিন বার ম্যাচের মধ্যে সমর্থক ঢুকে পড়ে। দৌড়ে মেসির কাছে পৌঁছানোই ছিল তাঁদের লক্ষ্য। এক জন সমর্থক খালি গায়ে মেসির কাছে পৌঁছে যান তাঁর পিঠে লিও-র অটোগ্রাফ নেওয়ার জন্য। কিন্তু মেসি পর্যন্ত পৌঁছানোর আগেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+