ওয়ার্নের মৃত্যুতে সৌরভ-বিরাট অনুভব করলেন জীবনের কোন দিক? কোহলি-পন্টিং দিলেন আবেগঘন বার্তা
কয়েক ঘণ্টার ব্যবধানেই প্রয়াত অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি। রডনি মার্শ ৭৪ বছর বয়সে প্রয়াত হন, তার ১২ ঘণ্টা কাটতে না কাটতেই মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন শেন ওয়ার্ন। বিশেষ করে ওয়ার্নের আকস্মিক প্রয়াণ নাড়া দিয়ে গিয়েছে ক্রিকেটবিশ্বকে। অনেকের মতোই মানতে কষ্ট হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিরও।
|
শোকের মধ্যেই শো মাস্ট গো অন
আজ মোহালিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি-সহ উপস্থিত সকলেই মার্শ ও ওয়ার্নের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করেন। দুই দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড করে খেলছেন। মহিলাদের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটাররা পরেছেন কালো রংয়ের দুটি আর্মব্যান্ড।

বিরাট দুঃসংবাদ
মোহালিতে শততম টেস্ট খেলছেন বিরাট কোহলি। তার মধ্যেই পেয়েছেন দুঃসংবাদ। যা নাড়া দিয়ে গিয়েছে ভারতীয় দলকেও। ক্রিকেটাররা শোকবার্তা দিতে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। তবে শো মাস্ট গো অন! এদিনের খেলা শুরুর আগে সম্প্রচারকারী সংস্থার মাধ্যমে ওয়ার্নের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিরাট কোহলি। তিনি ওয়ার্নকে বিশ্বসেরা স্পিনার বলেও অভিহিত করেছেন। বিরাট বলেন, গতকাল রাতেই দুঃসংবাদ পেয়েছি। মেনে নিতে পারছি না। আমাদের যা করণীয় তা আমরা করি, যা কিছুতে আমরা যুক্ত সেটাকেই জীবন বলে মানি। কিন্তু জীবন যে কতটা অনিশ্চিত ও ভঙ্গুর তা উপলব্ধি করলাম।
|
বিশ্বের সেরা স্পিনার
বিরাট কোহলি আরও বলেন, ৫২ বছর বয়সে কেউ চলে যাবেন সেটা বিশ্বাস করা যায় না। ওয়ার্নের এত তাড়াতাড়ি চলে যাওয়া আমার কাছে শক। মাঠের বাইরেও তাঁকে দেখেছি। মাঠে তিনি যা অবদান রেখেছেন তা মাঠের বাইরে অসামান্য ক্যারিশমায় যেভাবে কথাবার্তা বলতেন তাতে ফুটে উঠতো। স্পষ্ট ভাষায় নিজের কথা বলতেন, ছিলেন অত্যন্ত সৎ একজন মানুষ। কী বলছেন, সেটা অবগত থেকেই বলতেন। কিং সাইজ জীবনযাপন করেছেন। তাঁর সান্নিধ্যে আসতে পেরে খুবই সৌভাগ্যবান বলে নিজেকে মনে করছি। আমার চোখে তিনি বিশ্বের সর্বকালের সেরা স্পিনার। সঠিক পথে জীবন অতিবাহিত করার প্রত্যয়ও শোনা গিয়েছে বিরাটের আবেগঘন বার্তায়। সুস্থভাবে জীবন কাটাতে ঈশ্বরের প্রতিও শ্রদ্ধাশীল প্রাক্তন ভারত অধিনায়ক।
স্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ নয়
সৌরভ গঙ্গোপাধ্যায়ও অনেক রাতে ওয়ার্নের সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করে শোকবার্তা লিখেছেন। বিসিসিআই সভাপতিও জানিয়েছেন, ওয়ার্নের মৃত্যুসংবাদ তিনি বিশ্বাস করতে পারছেন না। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বলে অভিহিত করে সৌরভও তুলে ধরেছেন জীবনের অনিশ্চয়তার কথা। স্বাস্থ্যের প্রতি সকলকে যত্নশীল থাকার বার্তাও দিয়েছেব মহারাজ। তাঁর কথায়, স্বাস্থ্য সব কিছুর থেকেই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে কম্প্রোমাইজ চলে না।
|
পন্টিংয়ের শোকবার্তা
শেন ওয়ার্নকেই বিশ্বের সেরা বোলারের তকমা দিয়েছেন রিকি পন্টিং। শোকবার্তায় তিনি জানিয়েছেন, আমার সঙ্গে ওয়ার্নের প্রথম পরিচয় আকাদেমিতে ১৫ বছর বয়সে। যে বোলারদের সঙ্গে এবং বিরুদ্ধে খেলেছি তাঁদের মধ্যে ওয়ার্নই গ্রেটেস্ট। এক দশকেরও বেশি একসঙ্গে খেলেছি। কাটিয়েছিল বহু চড়াই-উতরাইয়ের মুহূর্ত। সতীর্থদের পাশে থাকার ক্ষেত্রে ওয়ার্ন সব সমই অগ্রণী ভূমিকা পালন করতেন।












Click it and Unblock the Notifications