বেহালার মহারাজের রাজপ্রাসাদের রূপ, আসুন দাদা-র সঙ্গে উঁকি মারি তাঁর অন্দরমহলে,দেখুন ভিডিও
আসুন ঘুরে দেখি ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্দরমহলে, সৌরভ বিশ্বাস করেন বাড়ি এমন একটা জায়গা যেটা শক্তির উৎস।
সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রাণপুরুষ। একটা নাম। শুধু ভারতীয় ক্রিকেট কেন, বিশ্ব ক্রিকেটেও 'দাদা' একটা নাম।


চলুন উঁকি দেওয়া যাক মহারাজের রাজপ্রাসাদে। কলকাতার বেহালার ৬৪ বছরের বাসিন্দা সৌরভ গঙ্গোপাধ্যায়। বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ের তৈরি করা প্রাসাদেই আজও বাস করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এখন চাকচিক্যের যুগে বহু মানুষই অর্থোপার্জন করলেই 'নিজের বাড়ি'-র দিকে পা বাড়ান। কিন্তু সৌরভ আজও নিজের ৪৪ বছর যে বাড়িতে কাটিয়েছেন সেখানেই থাকতে পছন্দ করেন।
সৌরভ বলেছেন বাড়ির চৌহদ্দিতে ঢুকলে অপরিসীম শান্তি পান। নিজের বাড়ির অন্দরমহলের রঙ দাদা-র মায়ের পছন্দের। চন্ডী গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নিরূপা গঙ্গোপাধ্যায়ের পছন্দের রঙ সাদা। তাই সাদা না হলেও অফ হোয়াইট কিম্বা ক্রিম রঙেরই আধিক্য সৌরভের বাড়ির অন্দরে। চোখের শান্তই দেয় মনের শান্তির রাস্তা।
পাশাপাশি সৌরভদের বাড়ির বিভিন্ন অংশ তো নয়, যেন স্মৃতির দেওয়াল। যেন তাঁরা কথা বলে, ইঁটের পর ইঁট নয়, স্মৃতির পর স্মৃতির গেঁথে বাড়ি গড়ে তুলেছেন সৌরভ ও তাঁর পরিবার। কোথাও বাবা -চন্ডী গঙ্গোপাধ্যায়ের স্মৃতি। কোথাও আবার দাদা-র সঙ্গে রনজি ট্রফি হাতে ছবি।













Click it and Unblock the Notifications