IPL 2022: উমরানের সঙ্গে এক সপ্তাহ কাটাতে দিন, ওকে ১৬০ কিমি/ঘণ্টা ছুঁইয়ে দেব: ব্রেট লি
IPL 2022: উমরানের সঙ্গে এক সপ্তাহ কাটাতে দিন, ওকে ১৬০ কিমি/ঘণ্টা ছুইয়ে দেব: ব্রেট লি
খুব কম বোলারই রয়েছে যাঁদের ঠিকানা লেখা ইয়র্কার এবং সঠিক লাইন-লেন্থ বছররে পর বছর ব্যাটসম্যানদের সামনে ত্রাস হয়ে উঠেছে। বিশ্ব ক্রিকেটে পেসার এই রকম পেসার খুব কম পেয়েছে। এবং হাতে গোনা যে ক'জন রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম ব্রেট লি। তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ৭১৮টি উইকেট রয়েছে লি'র দখলে।

এটা একেবারেই অবাক হওয়ার বিষয় নয় যে এই অস্ট্রেলীয় কিংবদন্তি উচ্ছ্বসিত হবেন আইপিএল-এ বেশ কিছু তরুণ ভারতীয় বোলার ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করায়। তাঁদের মধ্যে অন্যতম উমরান মালিক। একটি বেসরকারি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মুম্বইয়ে এসেছিলেন লি। সেখানেই মহসিন খান কিংবা উমরান মালিকের প্রসঙ্গে মুখ খুললেন এই অজি কিংবদন্তি। আইপিএল-এর সৌজন্যে উঠে আসা মহসিন খান এবং উমরান মালিকের প্রসঙ্গে লি বলেছেন, "আমি ভালবাসি সেই সকল বোলারদের বোলিং দেখতে যাঁরা ১৫০ কিমি/ঘণ্টা বেগে বল করতে পারে ক্রমাগত। শেষ ২০ বছরে হয়তো এটাই এমন একটা জিনিস যা আমরা খুব বেশি দেখিনি। আমরা ১৩০-১৪০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করতে দেখেছি মাঝে মধ্যে তা ১৫০ কিমি/ঘণ্টা হয়েছে কিন্তু ধারাবাহিক ভাবে বোলাররা ১৫০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করছে এমনটা আপনি দেখবেন না। আমি উমরান মালিককে শুভচ্ছা জানাতে চাই কারণ আইপিএল-এর পর আরও বড় কেরিয়ার অপেক্ষা করছে ওর।"
এক্সপ্রেস গতির পেসারদের চোট পাওয়ার সম্ভাবনাও থাকে মারাত্মক। যত দ্রুত গতির বোলার বিশ্ব ক্রিকেটে উঠে এসেছে তাঁদের মধ্যে খুব কম রয়েছেন যাঁরা চোট-আঘাত সমস্যায় খুব একটা ভোগেননি। এই বিষয়ে লি বলেছেন, "যত দ্রুত আপনি বোলিং করার চেষ্টা করবেন ততই আপনার আহত হওয়ার সম্ভাবনা থাকবে, তবে এর পুরস্কারও অনেক বড়। ১৫০ কিমি গতিতে আপনি প্রচুর উইকেট নেওয়ার সুযোগ পাবেন এবং এটা দারুণ লাগে আমার। ফাস্ট বোলিং অ্যাকশন কোনও সাধারণ বিষয় নয়। সেই জন্য শরীরের খেয়াল রাখতে হবে প্রতিনিয়ত।"
ভারতীয় দলে ডাক পেয়েছে উমরান মালিক। আইপিএল-এর পর জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ এসেছে তাঁর সামনে। এই অবস্থা থেকে কী ভাবে সামলানো উচিৎ উমরানকে? এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে লি বলেছেন, "আমাকে ওর সঙ্গে এক সপ্তাহ কাটাতে দিন, ওকে ১৬০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করতে পারা বোলার তৈরি করে দেব।"
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications