Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বন্ধুকে বাঁচিয়েও গ্রেট ওয়ার্নের কাছে পরাজিত হলেন স্যার ব্র্যাডম্যান!

বন্ধুকে বাঁচিয়েও গ্রেট ওয়ার্নের কাছে পরাজিত হলেন স্যার ব্র্যাডম্যান!

আকাশ ছোঁয়া দর হাঁকিয়ে মিস্টার ক্রিকেট স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের টুপি কিনে নিলেন অস্ট্রেলিয় ব্যবসায়ী। যদিও নিলামের এই লড়াইয়ে অজি লেগ স্পিন গ্রেট শেন ওয়ার্নকে হারাতে পারেননি কিংবদন্তি। দ্বিতীয় স্থানে থেকেই খুশি থাকতে হচ্ছে স্যার ব্র্যাডম্যানকে। তবে বন্ধুর দেনা মিটিয়ে তাঁকেও মুক্তি দিলেন প্রাক্তন অজি অধিনায়ক।

কত টাকায় বিক্রি ব্র্যাডম্যানের টুপি

কত টাকায় বিক্রি ব্র্যাডম্যানের টুপি

প্রথম যে টুপি পরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে মাঠে নেমেছিলেন, সেই ব্যাগি গ্রিন অবশেষে নিলামে বিক্রি হয়েছে। অজি ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান সাড়ে চার লক্ষ অস্ট্রেলিয় ডলার বা আড়াই কোটি টাকায় কিনেছেন ইতিহাস। যিনি কয়েকদিন আগেই নির্বানা খ্যাত কার্ট কোবিনের গিটার ৯ মিলিয়ন অস্ট্রেলিয় ডলারে কিনেছিলেন।

ব্র্যাডম্যানের টুপির মাহাত্ম্য

ব্র্যাডম্যানের টুপির মাহাত্ম্য

১৯২৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল অস্ট্রেলিয় কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের। ১৯৪৮ সাল পর্যন্ত দেশের হয়ে ৫২টি টেস্ট খেলে ৬৯৯৬ রান করেছেন। ২৯টি শতরানের মালিকের স্যার ডনের ব্যাটিং গড় ৯৯.৯৬। যা এখনও পর্যন্ত রেকর্ড।

বন্ধুকে দান

বন্ধুকে দান

১৯৫৯ সালে পারিবারিক বন্ধু তথা আত্মীয় পিটার ডানহ্যামকে নিজের অভিষেক টেস্টের টুপি উপহার দিয়েছিলেন ডন ব্র্যাডম্যান। যিনি আবার ধারে-দেনার ডুবে চলতি বছরের শুরুতে নিজেক দেউলিয়া বলে ঘোষণা করেছিলেন। গত মে মাসে ডানহ্যামর জেল হয়। সেই দেনা মেটাতে স্যার ডনের প্রথম ব্যাগি গ্রিন নিলামে তোলার সিদ্ধান্ত অস্ট্রেলিয় সরকার।

ওয়ার্নের কাছে হেরে গেলেন

ওয়ার্নের কাছে হেরে গেলেন

আড়াই কোটি টাকায় বিক্রি হয়েছে ডন ব্যাডম্যানের প্রথম ব্যাগি গ্রিন। যদিও এই তালিকায় তিনি প্রথম নন। স্যার ডনকে হারিয়ে দিয়েছেন তাঁরই প্রিয় পাত্র তথা অস্ট্রেলিয় লেগ স্পিন লেজন্ড শেন ওয়ার্ন। দাবনলে বিধ্বস্ত নিজের দেশের পাশে দাঁড়ানো কিংবদন্তির ব্যাগি গ্রিন পাঁচ কোটি ৬৪ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+