গেইল-গম্ভীরদের নিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের তৃতীয় সংস্করণ আয়োজিত হতে চলেছে কাতার-ওমানে
গেইল-গম্ভীরদের নিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের তৃতীয় সংস্করণ আয়োজিত হতে চলেছে কাতার-ওমানে
দ্বিতীয় মরসুমের সাফল্যের পর লেজেন্ডস লিগ ক্রিকেটের তৃতীয় মরসুম আয়োজিত হতে চলেছে ২০২৩ সালে। নতুন বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে লেজেন্ডস লিগ ক্রিকেট, যেখানে অতীত দিনের দিকপাল ক্রিকেটাররা অংশ নেবেন। তবে, ভারতরে নয়, লেজেন্ডস লিগ ক্রিকেটের ভেন্যু বদলাচ্ছে। এই ক্রিকেট প্রতিযোগীতার তৃতীয় সংস্করণ আয়োজিত হবে কাতার এবং ওমানে।

তিনটি দলকে নিয়ে খেলা হবে লেজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্স। তৃতীয় সংস্করণে অংশ নিতে চলা তিনটি দল হল ইন্ডিয়া মহারাজাস, এশিয়া লায়ন্স এবং ওয়ার্ল্ড জায়ান্টস। লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ যেটি ভারতে খেলা হয় সেখানে মোট চারটি দল খেলে এবং প্রতিযোগীতায় নথিভুক্ত ক্রিকেটার ছিলেন ৮৫ জন। তবে, তৃতীয় সংস্করণটি প্রথম সংস্করণের আদলে হবে। যেখানে এশিয়া মহাদেশের একটি দল, ভারতের একটি দল এবং বিশ্বের একটি দল থাকবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সব বিশ্বের বিভিন্ন দেশের সেরা ক্রিকেটাররা এই সংস্করণে অংশ নেবেন।
ভারতীয় ক্রিকেটে অন্যতম তারকা হরভজন সিং বলেছেন, "লেজেন্ডস লিগ ক্রিকেট-২-এ মনিপাল টাইগার্সের হয়ে খেলে ভাল লেগেছে। আসন্ন এলএলসি মাস্টার্সে আবারও ক্রিকেট মাঠে ফিরতে পেরে ভাল লাগবে।" ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণ করতে কলকাতায় আয়োজিত ইন্ডিয়া মহারাজস বনাম ওর্য়াল্ড জায়ান্টস ম্যাচে মহারাজাসকে নেতৃত্ব দিয়েছেন হরভজন এবং তাঁর নেতৃত্বে সেই ম্যাচে জিতেছিল মহারাজাস।
ইরফান পাঠান বলেছেন, "উচ্ছ্বাসের সঙ্গে ঘোষণা করছি যে ফেব্রুয়ারিতে লেজেন্ডস লিগ ক্রিকেটের মধ্যে দিয়ে আবারও মাঠে খেলব আমি। এ বার ভারতের হয়ে খেলব ফলে আমি মুখিয়ে রয়েছি।" অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম তারকা শেন ওয়াটসন বলেছেন, "সেপ্টেম্বর/অক্টোবরে ভিলওয়ারা কিংসের হয়ে খেলতে বেশ ভাল লেগেছে, মজা হয়েছে আর এখন এলএলসি মাস্টার্সের জন্য তৈরি হচ্ছি ওয়ার্ল্ড টিমের হয়ে খেলার জন্য।"
লেজেন্ডস লিগ ক্রিকেটের কো-ফাউন্ডার এবং মুখ্য আধিকারিক রমন রাহেজা বলেছেন, "লেজেন্ডস লিগ ক্রিকেটের দারুণ সাফল্যের পর এলএলসি মাস্টার্স নিয়ে ফিরছি আমরা। কাতার এবং ওমান থেকে আমরা আমন্ত্রণ পেয়ছি। দোহা এবং মাসকটে আমরা টুর্নামেন্ট ছড়িয়ে দেব। ক্রিকেটের ৬০ জন লেজেন্ডস আসন্ন এই প্রতিযোগীতায় খেলবে। গম্ভীর, গেইল, ইরফান, ইউসুফ, হরভজন এবং ওয়াটসনের মতো ক্রিকেটার খেলবে।"












Click it and Unblock the Notifications