AB De Villiers: বাইশ গজে ফের বিধ্বংসী ছন্দে ডিভিলিয়ার্স, শুধু ছয় মেরেই শতরান করে গড়লেন নয়া নজির

এবি ডিভিলিয়ার্স মানেই চার ছক্কার বন্যা, ব্যাট হাতে নামলেই তাঁর থেকে দেখতে পাওয়া যেত নানা নয়নাভিরাম শট। বিশেষ করে তাঁর ৩৬০ ডিগ্রি শট ছিল সুপার হিট। আইপিএলে আরসিবির হয়ে দাপটের সঙ্গেই খেলেছেন এবি ডিভিলিয়ার্স। ফের একবার ব্যাট হাত ২২ গজ মাতাতেন এবিডিকে, দর্শনীয় শটে ফের একবার মোহিত করলেন ক্রিকেটপ্রেমীদের। সেই সঙ্গে প্রমাণ করলেন বয়স একটা সংখ্যা মাত্র।

কিন্তু ব্যাট নিয়ে নামলে এখনও যে তিনি অবলীলায় ছক্কা হাঁকাতে পারেন, তা দেখা গেল আরও একবার। ২৮ বলে শতরান করলেন প্রোটিয়া প্রাক্তন ক্রিকেটার। সেঞ্চুরিয়নে টাইটান্স লিজেন্ডসের হয়ে এবি ডিভিলিয়ার্স ২৮ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ম্যাচে ডিভিলিয়ার্সের স্ট্রাইক রেট ছিল ৩৬০, যা তাঁর নামের সঙ্গে সংগতিপূর্ণ। সব থেকে উল্লেখ্যযোগ্য বিষয় হল একটি চারও মারেননি তিনি। ১৫টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। মাত্র ২টি ডট বল খেলেন এবি ডিভিলিয়ার্স ।

AB de Villiers

আগামী কয়েক মাস পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে খেলবেন। এবি ডিভিলিয়ার্স শুধু খেলবেনই না একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্বও দেবেন। আগামী ১৮ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্মামেন্টে খেলার কথা ঘোষণা করেছেন প্রোটিয়া এই তারকা। ডিভিলিয়ার্স যেমন দলকে নেতৃত্ব দেবেন তেমই জ্যাক ক্যালিস, ডেল স্টেইন, ইমরান তাহিরদের মতো ক্রিকেটারদেরও মাঠে নামতে দেখা যাবে।

অনেকের মতেই তিনি বর্তমান সময়ের সেরা ক্রিকেটার। ব্যাট হাতে হোক বা ফিল্ডিংয়ে, তাঁর দক্ষতা ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে সকলকে চমকে দিয়েই হঠাৎই অবসর নিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স ,অবসরের প্রায় ৪ বছর পর ফের একবার ক্রিকেট মাঠে ফিরলেন এবি ডিভিলিয়ার্স। প্রত্যাবর্তন করেই ব্যাট হাতে মুগ্ধ করলেন। বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স । টি২০ ক্রিকেট হোক বা টেস্ট, সবেতেই ব্যাট হাতে তাঁর বিধ্বংসী মেজাজ দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

তার ব্যাটিংয়ে মুগ্ধ সমাজ মাধ্যমের সদস্যরা। এক নেটিজেন বলেন, ২৮ বলে সেঞ্চুরি করলেন এবি ডি'ভিলিয়ার্স। এই মানুষটা আবার ক্রিকেট খেললে খারাপ হবেন না। অপর এক নেটিজেন বলেন, এবি ডি ভিলিয়ার্স এমন কাজ করছেন, যা শুধু এবি ডিভিলিয়ার্সই করতে পারেন। অন্য একজন লিখেছেন, এবি ডি ভিলিয়ার্স ২৮ বলে শতরান করলেন। এই মানুষটা চিরকাল বোলারদের সঙ্গে ছেলেখেলা করে এসেছেন।

Take a Poll

চার বছর আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন প্রোটিয়া এই তারকা। কিন্তু আবার তাঁকে ২২ গজে ব্যাট হাতে দেখা গেল, এবি কিন্তু বোঝালেন আইপিএল খেলতেও তিনি তৈরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+