বিরাটের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি স্টিভ, মনের মণিকোঠায় ভারতীয় দর্শক
বিরাটের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি স্টিভ, মনের মণিকোঠায় ভারতীয় দর্শক
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ তথা শেষ টেস্টের আগে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন কিংবদন্তি স্টিভ ওয়া। টিম ইন্ডিয়ার অধিনায়ককে এ প্রজন্মের নায়ক বলে আখ্যা দিলেন অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করা নেতা। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দর্শকদের আবেগ এবং উন্মাদনার কথাও উল্লেখ করেছেন স্টিভ।

বিরাট কোহলিকে আধুনিক দিনের নায়ক বলে সম্বোধন করেছেন কিংবদন্তি স্টিভ ওয়া। রান মেশিন ভারতীয় দলে নতুন ভাষা আমদানি করেছে বলে মনে করেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক। নেতা বিরাটের পক্ষে সব সম্ভব বলে মনে করেন স্টিভ। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেটকে টেনে তুলেছিলেন সৌরভ গঙ্গোপধ্যায়। সেই পথে আগুয়ান হয়ে এমএস ধোনি টিম ইন্ডিয়াকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলে মনে করেন স্টিভ। সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি যে বিরাট কোহলি নিজ গুনে ভাস্বর।
স্টিভ ওয়ার কথায়, ভারতীয় দলে আগ্রাসী মনোভাব আমদানি করেছেন বিরাট কোহলি। তাঁর শরীরি ভাষা দলের মনোভাব পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট বলেও জানিয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি। এও বলেছেন যে বিরাটের কাঁধে ভর করে আগামী দিনে আরও সাফল্যের দিকে এগোবে ভারতীয় ক্রিকেট দল।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট ফ্যানদের আবেগ ও ভালোবাসার কথা উল্লেখ করেছেন স্টিভ ওয়া। বলেছেন, ক্রিকেট খেলতে বা অন্য করণে ভারতে এলে তিনি অন্য রকম সম্মান পান। ভারতীয় দর্শকদের সেরা বলেও উল্লেখ করেছেন কিংবদন্তি স্টিভ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications