করোনা কালে ভারতে অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার উদ্যোগী সচিন, দিলেন কত টাকা?
করোনা কালে ভারতে অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার উদ্যোগী সচিন, দিলেন কত টাকা?
করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতকে বাঁচাতে এবার এগিয়ে এলেন দেশেরই গর্ব সচিন তেন্ডুলকর। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই সঙ্গে কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষকে এককাট্টা হতে বলেছেন সচিন। এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য, তা নিয়ে এগিয়ে সহ নাগরিকদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন ক্রিকেটের ঈশ্বর।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন সচিন তেন্ডুলকর নিজে। গত ২৭ এপ্রিল নিজেই এ ব্যাপারে তথ্য দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। গত ২ এপ্রিল নিজের হাসপাতালে ভর্তির খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কিংবদন্তি। হাসপাতাল থেকে বেরিয়ে বাড়িতে কিছুদিন কোয়ারেন্টাইনে থেকে করোনাকে হারাতে সক্ষম হন মাস্টার ব্লাস্টার।
এর কয়েক দিন পর থেকে দেশে কোভিড ১৯-এর প্রভাব মাত্রাছাড়া হয়ে ওঠে। করোনা ভাইরাসের নতুন ঢেউতে বিধ্বস্ত হয় মহারাষ্ট্র এবং বিশেষ করে মুম্বই। সেই সঙ্গে দেশে অক্সিজেনের ঘাটতি সামল দিতে নাজেহাল হতে হচ্ছে প্রশাসনকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা যে যতটা পারছে নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হল সচিন তেন্ডুলকরের নামও।
— Sachin Tendulkar (@sachin_rt) April 29, 2021
বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারের একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তিনি অতিমারী পরিস্থিতিতে দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে তিনি দিল্লির উদ্যোগপতিদের চালু করা 'মিশন অক্সিজেন'-এ ১ কোটি টাকা দান করার কথা জানিয়েছেন। যা পড়ে আবেগতাড়িত হয়েছেন নেটিজেনরা।
এর আগে করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে ৭.৫ ও ১.৫ কোটি টাকা দান করে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। তার আগে অতিমারী পরিস্থিতির সঙ্গে লড়াই করতে থাকা ভারতকে আর্থিক সাহায্য করেন আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্স এবং প্রাক্তনী ব্রেট লি।












Click it and Unblock the Notifications