THALAIVA is Back, এবার মেন্টর এমএস ধোনির সিংহ গর্জনের অপেক্ষায় টিম ইন্ডিয়া

ভারতের টি২০ বিশ্বকাপ দলের মেন্টর নির্বাচিত হয়েছেন মেন্টর মহেন্দ্র সিং ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কার্যত এক বছর পর ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন দেশকে চমকে দিয়েছে। আর যাই হোক, বিসিসিআই-র থেকে এমন চমক আশা করেননি দেশের ক্রিকেট প্রেমীরা। সবচেয়ে বড় সারপ্রাইজ ক্রিকেটার থেকে মেন্টরের ভূমিকায় এমএস ধোনির অবতীর্ণ হওয়া। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল কাঁপানো এমএস ধোনি একাধারে যেমন অধিনায়ক, অন্যদিকে মেন্টর। একই ভূমিকায় ভারতীয় দলে প্রভাব ফেলতে পারেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মাহি, সেদিকে তাকিয়ে থাকবে দেশ। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়কের সাগর সমান অভিজ্ঞতা টুর্নামেন্টের এবারের সংস্করণে কাজে লাগবে বলে বিশ্বাস করতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীদের একটা অংশ।

এবার মেন্টর ধোনি

এবার মেন্টর ধোনি

বুধবার ঘোষিত ভারতের টি২০ বিশ্বকাপের দলে যে এমন চমক দেখা দেখা যাবে, তা হয়তো আগে থেকে আন্দাজ করতে পারেননি ক্রিকেট প্রেমীরা। দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। শিবিরে জায়গা হল না শিখর ধাওয়ান, ক্রুণাল পান্ডিয়ারও। দীর্ঘদিন পরে ফের নীল জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। আর সবচেয়ে বড় সারপ্রাইজ মেন্টর হিসেবে কিংবদন্তি এমএস ধোনিকে দলের সঙ্গে জুড়ে দেওয়া। তাঁর গৌরবজ্জ্বল আন্তর্জাতিক কেরিয়ার ও সাফল্য আসন্ন বিশ্বকাপে ভারতের কাজে আসবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ধোনি ও ভারতের প্লাস পয়েন্ট

ধোনি ও ভারতের প্লাস পয়েন্ট

সাদা বলের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি এককথায় অনবদ্য। তাঁর নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১১ সালে দেশের হয়ে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ হাতে তুলেছেন মাহি। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও গিয়েছিল ধোনির ভারতের হাতে। ফলে টিম ইন্ডিয়ার সঙ্গে তাঁকে জুড়ে দেওয়াটা নিঃসন্দেহে একটা অসাধারণ পদক্ষেপ। সবচেয়ে বড়কথা এই মুহুর্তে আইপিএল খেলতে দুবাই রয়েছেন এমএস। ফলে আইপিএল শেষে ভারতীয় দলের সঙ্গে তার জুড়ে যেতে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না। পরিচিত ড্রেসিং রুমে ফের কতটা প্রভাব বিস্তার করতে পারেন মাহি, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

বিরাট-ধোনির সখ্যতা

বিরাট-ধোনির সখ্যতা

২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে অবসর বলার পর অনুজ বিরাট কোহলির হাতে ভারতীয় দলের ব্যাটন তুলে দিয়েছিলেন এমএস ধোনি। ২০১৭ সালে মাহির হাত থেকেই টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দলের অধিনায়কত্ব নিয়েছিলেন ভিকে। দলে থেকে পিছন থেকে বিরাটকে পরামর্শ দিয়ে গিয়েছেন ধোনি। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে কোহলির নেতৃত্বেই শেষবারের মতো ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। ফলে বর্তমান ভারত অধিনায়কের সঙ্গে এমএসের সখ্যতা যে অনবদ্য, তা বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক হিসেবে না হলেও মেন্টর হিসেবে ধোনির পাশে পাওয়া বিরাট কোহলিকে নিঃসন্দেহে ভরসা জোগাবে।

আইসিসির টুইট

২০০৭ সাল থেকে অধিনায়ক এমএস ধোনির সিংহ গর্জন শুনেছিল বিশ্ব। ১৪ বছর পর মেন্টর ধোনিও যে বিশ্ব ক্রিকেট প্রভাব ফেলতে সক্ষম হবেন, ক্রিকেট প্রেমীদের তেমনই বিশ্বাস। ভারতীয় ক্রিকেট দলে এমএস ধোনির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হয়েছে আইসিসি। বিরাট কোহলির সঙ্গে মাহির এক ছবি পোস্ট করে ক্রিকেট প্রেমীদের তাতে ক্যাপশন লিখতে বলেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

প্রাক্তন ক্রিকেটারদের টুইট

সুপারস্টার রজনীকান্তের সিনেমার ছবি পোস্ট করে ভারতীয় দলে এমএস ধোনির ধামাকাদার প্রত্যাবর্তনকে ব্যাখ্যা করেছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। ছবিতে লেখা, 'Kyu Hila Dala Na'। ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যান্য প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট প্রেমীরা। থালার প্রত্যাবর্তনে 'থালাইভার ইজ ব্যাক', 'লায়ন ইজ ব্যাক' স্লোগানে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

ভার্থি কামিং

ভারতীয় দলে মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংস। ছায়ার পিছনে দাঁড়িয়ে থাকা থালার ছবি পোস্ট করার পাশাপাশি সিএসকের ক্যাপশন, Vaarthi Coming।

গুরু-শিষ্যের পুনর্মিলন

২০০৮ সালের মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারতীয় দলে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি। তার পরের ১১ বছর মাহির ছায়াসঙ্গী হয়েছেন কোহলি। নিশ্চুপে ধোনির থেকে রপ্ত করেছেন নানা কৌশল। দুই বছর পর ফের একই ড্রেসিং রুম শেয়ার করতে চলেছেন সেই গুরু এবং শিষ্য। মেন্টর ধোনির সঙ্গে অধিনায়ক কোহলির সরল বোঝাপড়া নিয়ে আশাবাদী বিসিসিআই।

কী বললেন জয় শাহ

কী বললেন জয় শাহ

আইপিএলের ব্যবস্থাপনার কাজে দুবাইয়ে থাকার সময় এমএস ধোনির সঙ্গে তাঁর এই ইস্যুতে কথা হয় বলে জানিয়েছেন জয় শাহ। দেশের সর্বকালের সেরা অধিনায়র একবারেই টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়ে গিয়েছেন বলেও বক্তব্য বিসিসিআই সচিবের। এ ব্যাপারে বিসিসিআইয়ের অন্যান্য কর্তা, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও কথা বলেন জয়। প্রত্যেকের সম্মতি নিয়েই ধোনিকে এত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+